খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০
খুলনা বিভাগে করোনায় মৃত্যু আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জন মারা গেছেন। আজ শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল এক হাজার ৪৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যশোর ও খুলনায়। দুই জেলায় ১০ জন করে ২০ জন মারা গেছেন। এ ছাড়া, কুষ্টিয়ায় আট জন, চুয়াডাঙ্গায় পাঁচ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিন জন করে ছয় জন ও মাগুরায় একজন মারা গেছেন।
একই সময়ে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০১ জনের বাড়ি খুলনায়। এ পর্যন্ত খুলনা জেলায় ২০ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।