চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ২০.৪৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। একই সময়ে ১১টি ল্যাবে দুই হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে তিন জনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। এ ছাড়া,  বাঁশখালী উপজেলার ১৪ জন, আনোয়ারার ছয় জন, চান্দনাইশের চার জন, পটিয়ার ১০ জন, বোয়ালখালীর ৭৮ জন, রাঙ্গুনিয়ার ২৩ জন, রাউজানের ৪০, ফটিকছড়ির ১৪, হাটহাজারীর ৪১ জন, সীতাকুণ্ডের ১২, মীরসরাইয়ের সাত জন ও একজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৮ হাজার ৬৭৪ ও ২৪ হাজার ৫৯৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৬৪০ ও উপজেলা পর্যায়ের ৪৬৩ জনসহ মোট এক হাজার ১০৩ জন মারা গেছেন।