ঝিনাইদহে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্তের হার ৩৩.২৩ শতাংশ
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহের জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুই জন এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। এ ছাড়া, শহরের ইসলামীয়া হাসপাতাল ও চাকলাপাড়ায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন। এই সময়ে ৭১০টি নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ২৩ শতাংশ।
এদের মধ্যে ১০৮ জন ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা, ২১ জন শৈলকুপার, ২০ জন হরিণাকুণ্ডুর, ৫৬ জন কালীগঞ্জের, ২২ জন কোটচাঁদপুরের ও নয় জনের বাড়ি মহেশপুর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ছয় হাজার ২৭৫ জনে দাঁড়াল।