টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৩৩.১৬ শতাংশ
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১১ জনের আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে ৫৬৪টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১১ হাজার ৩৭৩ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন ১৮৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯ জন।’
ডা. শাহাবুদ্দিন আরও বলেন, গতকাল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের পরে আইসিইউ থেকে সংকটাপন্ন অবস্থায় ১০ জন সরিয়ে নেওয়া হয়েছে। তাদের বিকল্প ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ কবে নাগাদ চালু করা সম্ভব হবে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আজ ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। কাল থেকে তারা কাজ শুরু করবেন।