পঞ্চগড়ের এমপি মজাহারুল হক করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে পঞ্চগড় আধুনিক হাসপাতাল র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষায় মজাহারুল হকের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থাও ভালোই আছে।’

জানা গেছে, গত দুই-তিন দিন ধরে মজাহারুল হক হালকা সর্দি-জ্বরসহ অসুস্থতা বোধ করছিলেন। আজ করোনা পরীক্ষার করালে ফল পজিটিভ আসে।

এমপি মজাহারুল হক আজ দুপুরে মুঠোফোনে ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পজিটিভ এলেও শারীরিকভাবে ভালো আছি। সবাই আমার সুস্থতার জন্যে দোয়া করবেন।’