বরাদ্দকৃত টিকা শেষ, রাজশাহীতে চতুর্থ দিনেই কর্মসূচি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বরাদ্দকৃত টিকা শেষ হয়ে যাওয়ায় ছয় দিনের পরিবর্তে চার দিনের মাথায় করোনার টিকাদান কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার দুপুরে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমাদের কাছে আর ভ্যাকসিন না থাকায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে।'