বরিশালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্তের হার ৪৮.৫৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই সময়ে বিভাগে ৩২১টি নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮৭ জনে দাঁড়াল। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৫০ জন।

ডা. বাসুদেব আরও বলেন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট তিন হাজার ১৩৭ জন, ভোলায় নতুন শনাক্ত ৩৮ জনসহ মোট দুই হাজার ৫২৫ জন, পিরোজপুরে তিন হাজার ৪৬৮ জন, বরগুনায় নতুন একজন নিয়ে মোট দুই হাজার ১৫৬ জন এবং ঝালকাঠিতে নতুন তিন জনসহ মোট শনাক্তের সংখ্যা তিন হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে।