বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪০.১৭ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ জন ও করোনা উপসর্গ নিয়ে সাত জন মারা গেছে। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩২টি নমুনা পরীক্ষায় ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪০ দশমিক ১৭ শতাংশ।
তিনি আরও জানান, বিভাগে এ পর্যন্ত ২৫ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৩ জন।
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ড. মনিরুজ্জামান শাহীন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩০৫ জন রোগী ভর্তি আছেন।
তিনি আরও জানান, হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৬৮ দশমিক ৬১।