বেইজিং থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকার পথে
চীনের সিনোফার্ম থেকে কেনা ২০ লাখ ডোজ করোনা টিকা আজ শুক্রবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবে।
ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, টিকা বহনকারী একটি ফ্লাইট আজ রাত পৌনে নয়টার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত একটার দিকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে চীন সরকারের দেওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়ে পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করেছে। রাজধানী ঢাকার ৪০টি কেন্দ্র এবং দেশের সব জেলা হাসপাতালে এই টিকাদান শুরু হয়েছে।