মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে চার জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন করে তিন জনের বাড়ি গাজী, শেরপুর ও নেত্রকোণায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া নয় জনের মধ্যে চার জনের বাড়িই নেত্রকোণায়। এ ছাড়া, তিন জন ময়মনসিংহ ও দুই জন শেরপুরের বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪২৯ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।