মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৩৩.৭৭ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন দুই জন। একই সময়ে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ।
আজ শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে মানিকগঞ্জে সদরে পাঁচ জন, সিংগাইরে ১৮ জন, সাটুরিয়ায় পাঁচ জন, শিবালয়ে ছয় জন, হরিরামপুরে ১২ জন, ঘিওরে পাঁচ জন ও দৌলতপুর উপজেলায় একজন রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪০৮ জনের। এর মধ্যে দুই হাজার ৫০৫ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৫ জন।