মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৮১ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮১ শতাংশ।
আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের আট জন, সিংগাইরে ২২ জন, সাটুরিয়ায় নয় জন, শিবালয়ে ১০ জন, হরিরামপুরে ১১ জন, ঘিওরে ছয় জন ও দৌলতপুর উপজেলার চার জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫০২ জনের। এর মধ্যে দুই হাজার ৫৪৬ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৫ জন।