রংপুর বিভাগে একদিনে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ২৬.৭৫ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের তার ২৬.৭৫ শতাংশ বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা মৃতদের মধ্যে রংপুর জেলার ছয় জন, ঠাকুরগাঁওয়ের চার জন, পঞ্চগড়ের তিন জন, দিনাজপুরের দুই জন ও কুড়িগ্রামের এক জন আছেন।
একই সময়ে বিভাগে ২ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৩২ জন, ঠাকুরগাঁওয়ের ৯৩ জন, কুড়িগ্রামের ৮৭ জন, দিনাজপুরের ৮৫ জন, পঞ্চগড়ের ৭০ জন, নীলফামারীর ৬৩ জন, গাইবান্ধার ৪০ জন ও লালমনিরহাটের ২২ জন রয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৪ জন।
বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৪১ জন, রংপুরের ১৫৮, ঠাকুরগাঁওয়ের ১৪১, নীলফামারীর ৫২, লালমনিরহাটের ৪৬, পঞ্চগড়ের ৪১, কুড়িগ্রামের ৩৯ ও গাইবান্ধার ৩৭ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলায় ১১ হাজার ২৯৭ জন, রংপুরের ৮ হাজার ২২৩ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ২২৯ জন, গাইবান্ধার ৩ হাজার ১৬৩ জন, নীলফামারীর ২ হাজার ৮৫৬ জন, কুড়িগ্রামের ২ হাজার ৭৩৭ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৯৩ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ২৩ জন আছেন।
করোনা শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯২ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।