‘সবকিছুর বাজেট বাড়ে অথচ নাটকের বাজেট কমে’
আফসানা মিমির অভিনয় জীবন শুরু থিয়েটার দিয়ে। এরপর টিভি নাটকে। টিভি নাটকে নব্বই দশকের কয়েকজন জনপ্রিয় তারকা অভিনেত্রীদের একজন তিনি। দীর্ঘদিন অভিনয় করার পর নাটক পরিচালনায় সম্পৃক্ত হন। কাছের মানুষ ধারাবাহিকটি পরিচালনা করে নাট্যপরিচালক হিসেবে আলোচনায় আসেন। এছাড়া অনেক নাটক পরিচালনা করেছেন তিনি। নতুন সিনেমাতেও অভিনয় করছেন। এসব নিয়েই তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
১৯ নভেম্বর ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন
‘অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালোলাগাটা বিসর্জন দেইনি’
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তার কণ্ঠের গান শ্রোতারা পছন্দ করেন সবসময়। জনপ্রিয় কণ্ঠশিল্পী তার সংগীতে সফলতার সংজ্ঞা, অনুপ্রেরণা আর নতুন কণ্ঠশিল্পীদের জন্য প্রয়োজনীয় অনেক কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
১৮ নভেম্বর ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন
‘প্রস্তুতি না নিয়ে অভিনয় করি না’
'থিয়েটার একটা লম্বা প্রক্রিয়া অভিনয় করার জন্য। আমাদের এখানে তো অভিনয় শেখার স্কুল নেই। থিয়েটারই ভরসা। থিয়েটার অভিনয় শেখার বড় জায়গা। '
১৬ নভেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন
‘রূপবান’ এদেশ থেকে উর্দু সিনেমাকে তাড়িয়ে দিয়েছিলো: সুজাতা
৬০ দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। কেবলমাত্র ‘রূপবান’ সিনেমা দিয়েই তিনি বহু বছর আলোচনায় ছিলেন। তাকে বলা হত ‘রূপবান কন্যা’। ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’সহ আরও কতোই না ব্যবসাসফল সিনেমার নায়িকা ছিলেন তিনি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে পাচ্ছেন আজীবন সম্মাননা। ডেইলি স্টার অনলাইনকে এক সাক্ষাৎকারে সুজাতা বলেন, ‘রূপবান’ এদেশ থেকে উর্দু সিনেমাকে তাড়িয়ে দিয়েছিলো।
১৫ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পূর্বাহ্ন
‘নাটকে যা প্রকাশ করতে পারি না, তা ছবিতে প্রকাশ করি’
বিপাশা হায়াত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। তিনি দর্শক নন্দিত অভিনয় শিল্পী, একই সঙ্গে একজন চিত্রশিল্পীও। নাট্যকার হিসেবেও সফল। এখন অভিনয়ে সময় কম দিয়ে তিনি ছবি আঁকছেন বেশি। এছাড়াও, প্রথমবারের মতো সিনেমার জন্য একটি স্ক্রিপ্ট লিখছেন। এসব নিয়ে ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা হয় বিপাশা হায়াতের।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন
সিঙ্গেল কী না বিষয়টি গোপন রাখতে চাই: হাবিব ওয়াহিদ
কয়েকদিন আগে হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার কোনোদিন’ প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল এইচ ডব্লিউ প্রডাকশন হাউসের ব্যানারে। প্রকাশিত নতুন গানের পাশাপাশি ভালোলাগা-মন্দলাগা ও নানান বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলেছেন হাবিব ওয়াহিদ।
১৩ নভেম্বর ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
‘জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু তা ধরে রাখা কঠিন’
‘ঢাকা অ্যাটাক’ এদেশের আলোচিত ও বহুল প্রশংসিত একটি সিনেমা। গেলো কয়েক বছরের মধ্যে যে কটি সিনেমা জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকদের হলমুখি করেছে ‘ঢাকা অ্যাটাক’ তার অন্যতম। এই সিনেমায় অভিনয় করেই আলোচনায় আসেন অভিনেতা তাসকিন রহমান। তার মাধ্যমে অনেকদিন পর ঢাকার সিনেমা পায় একজন মেধাবী অভিনেতা। তারপর তাসকিন ব্যস্ত হয়ে পড়েন অন্য সিনেমায়। এক এক করে অনেক সিনেমা করছেন তিনি।
১২ নভেম্বর ২০১৯, ০৭:২৫ পূর্বাহ্ন
‘সূর্য দীঘল বাড়ি’র অফার প্রথমে আমার কাছেই এসেছিলো: ফেরদৌসী মজুমদার
ফেরদৌসী মজুমদার গুণী অভিনেত্রী। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অভিনয়শিল্পের সঙ্গে সম্পৃক্ত তিনি। থিয়েটার, চলচ্চিত্র, বেতার, টিভি নাটক- সব অঙ্গনেই তার পথচলা। এখনো তিনি থিয়েটার ছাড়েননি। বিটিভির ইতিহাসে ‘সংশপ্তক’ নাটকে হুরমতি চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। অনেকদিন পর নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার।
১১ নভেম্বর ২০১৯, ১২:৪৯ অপরাহ্ন
‘শাকিব খানের সঙ্গে প্রেম নেই’
বর্তমানের বাংলা সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি অনেকদিন ধরে কোথাও নেই। ঈদুল আজহার আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিংয়ের পর কোনো খবরে ছিলেন না এই নায়িকা। এছাড়াও, সহশিল্পী শাকিব খানের সঙ্গে প্রেমের কথা শোনা যায় বুবলির। এসব প্রশ্নের জবাব বুবলি মুঠোফোনে দিয়েছেন দ্য ডেইলি স্টার অনলাইনের কাছে…
৮ নভেম্বর ২০১৯, ০৫:৫৬ পূর্বাহ্ন
‘আমার আইডল হুমায়ুন ফরীদি’
আফরান নিশো এই সময়ের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ২০১৯ সালের আলোচিত কিছু নাটকের একটির নাম- ‘এই শহরে’। নাটকটিতে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এছাড়াও, তিনি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠছেন দিন দিন।
৭ নভেম্বর ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন
ঋত্বিক ঘটকের প্রতিটি ফ্রেম এক একটি শিল্পকর্ম: কবরী
বরেণ্য পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন আজ (৪ নভেম্বর)। এই পরিচালকের সঙ্গে ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রে কাজ করেছেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী সারাহ কবরী। ঋত্বিক ঘটকের সঙ্গে তার পরিচয়, কাজের অভিজ্ঞতাসহ চলচ্চিত্রে প্রথম সুযোগ পাওয়া নিয়ে কবরী কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
৪ নভেম্বর ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্যক্তিগত বিষয়গুলো একটু আলাদাই থাক: পূজা চেরি
নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে আলোচিত নাম পূজা চেরি। ইতিমধ্যে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘নূরজাহান’ ও ‘প্রেম আমার ২’ নামের চারটি ছবি মুক্তি পেয়েছে তার। প্রতিটি ছবিতেই প্রশংসিত হয়েছেন এই নায়িকা। ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তির পর ব্যবসা সফলতার শীর্ষে অবস্থান করেছিলো। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জিন’ ছবির শুটিংয়ে। পাশাপাশি করছেন ‘শান’ নামের আরেকটি ছবির শুটিং। দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপচারিতায় জীবনের অনেক কথা বলেছেন অকপটে।
২৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৯ পূর্বাহ্ন
‘দরকার স্মার্ট প্রেজেন্টেশন, শিল্পীর অভাব নেই’
খারাপের পরই ভালো আসে। এটাই চিরায়ত নিয়ম। কিছুদিন আগেও আমাদের চলচ্চিত্র অঙ্গন নিয়ে হা-হুতাশ ছিল। এখন কিন্তু তেমনটি নেই।
২৩ অক্টোবর ২০১৯, ০৪:২৫ অপরাহ্ন
‘অতীত আছে বলেই জীবন এত সুন্দর’
পরীমনি ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা। সিনেমা নিয়েই ব্যস্ততা যাচ্ছে তার। নতুন একটি সিনেমার শুটিং শেষ করেছেন একদিন আগে। বেশ কিছু দিন ডুবে ছিলেন নতুন সিনেমাটি নিয়ে। এদিকে আগামীকাল তার জন্মদিন। সেটা নিয়েও আছে পরিকল্পনা। সেসব কথা বলেছেন ডেইলি স্টারের কাছে।
২৩ অক্টোবর ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন
‘হিমু চরিত্রের জন্য যদি আমাকে অফার করা হয়, তাহলে কাজটি করব’
চঞ্চল চৌধুরী দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সু অভিনয় দিয়ে। অসংখ্য নাটকে অভিনয় করলেও সিনেমা করেছেন ছয়টি। সবগুলি সিনেমা তাকে আলোচনায় নিয়ে এসেছে।
২১ অক্টোবর ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন
শেষের কবিতার অমিত হতে চাই: অপূর্ব
টিভি নাটকের অসম্ভব জনপ্রিয় তারকা অভিনেতা অপূর্ব। তার সমসাময়িকরা সিনেমায় কাজ করলেও তাকে কেবল টিভি নাটকেই দেখা যায়। বিশেষ করে রোমান্টিক নায়ক হিসেবে আলাদা একটা অবস্থান গড়ে নিয়েছেন অনেক আগেই। তার অভিনীত বড় ছেলে নাটকটি গেলো কয়েক বছরের আলোচিত নাটকগুলোর একটি। চলতি সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এসব নিয়ে অপূর্ব দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।
২১ অক্টোবর ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন
‘আশা করি, শাকিব-নুসরাত জুটি দর্শকরা গ্রহণ করবেন’
নুসরাত ফারিয়া দুই বাংলার একজন জনপ্রিয় নায়িকা। বাংলাদেশ ও ভারতে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। ভারতে প্রথম ‘আশিকী’ সিনেমায় অভিনয় করেন নায়ক অংকুশ এর বিপরীতে। এবারও অংকুশ এর বিপরীতে নতুন একটি সিনেমা করছেন নুসরাত। বাংলাদেশেও নতুন একটি সিনেমার শুটিং কিছুটা শেষ করেছেন তিনি। এ মাসেই আবারও ভারত যাবেন নতুন সিনেমার বাকি কাজ শেষ করতে।
২০ অক্টোবর ২০১৯, ০৬:৪২ পূর্বাহ্ন
‘চলচ্চিত্র শিল্পে ১৭টি সংগঠন, এদের আসলে কাজ কী? -বাপ্পারাজ
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ১৯৮৬ সালে বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে তার। নিজ অভিনয় গুণে জয় করেছেন দর্শক হৃদয়। বর্তমানে চলচ্চিত্রে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ঢাকাই চলচ্চিত্রে দর্শকপ্রিয় অনেক ছবি উপহার দেয়া এ অভিনেতা নিজের বর্তমান অবস্থান এবং চলচ্চিত্রের অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
২১ জুলাই ২০১৯, ০৭:১৪ পূর্বাহ্ন
সময়ের সঙ্গে সমন্বয় করেই আমার কাজ করতে হয়
আজম খান। বর্তমান টেলিভিশন মিডিয়ার একজন পরিচিত মুখ। ৩১ বছর ধরে ব্যাংকিং সেবায় কর্মরত রয়েছেন তিনি। কর্মজীবনের পাশাপাশি শখের বশে কাজ শুরু করেন শোবিজ অঙ্গনে। তার কর্মজীবন, শোবিজের কাজের অভিজ্ঞতা ও অন্যান্য আরো বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি
২৬ জুন ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন
শাকিবকে নিয়ে বুবলি
প্রায় তিনবছর একসঙ্গে শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করছেন শবনম বুবলি। শাকিব খানের কাছেই অভিনয়ের অনেককিছু শিখেছেন।শাকিব খানের সবকিছু ভালোলাগা-মন্দলাগা প্রিয় খাবার চেনা-অচেনা অনেক কিছু ভাগাভাগি করলেন দ্য ডেইলি স্টার সঙ্গে।
১৯ আগস্ট ২০১৮, ১০:৪৭ পূর্বাহ্ন