রূপ রুটিন
সপ্তাহের প্রতিটি দিনই ব্যস্ততার। তবে তার মাঝেও রূপচর্চায় যদি কিছুটা সময় ব্যয় করি তাহলে নিজেরই লাভ। ৭ দিনে নিয়মিত রূপচর্চায় আপনি হয়ে উঠুন অপরূপা। সামনে ঈদ, তাই নিজের প্রতি খেয়াল রাখুন সপ্তাহের সাতটি দিনই।
১৯ জুলাই ২০১৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ভালো থাকা
ভুজঙ্গাসন
এই আসন মেরুদ-, কোমর আর পেটের পেশির শক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এ আসন করার সময় শরীরটা সাপের মতো দেখায়।
১৯ জুলাই ২০১৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
মানসিক ও শারীরিক অবসাদ দূর করতে স্পা
স্পা একটা পদ্ধতি; এখানে একটা প্রশান্তিময় পরিবেশ থাকতে হয়। অ্যারোমা, স্পা মিউজিক, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে যতটা সম্ভব রিল্যাক্স দিয়ে সেবা দিতে হবে।
স্পাতে কেমিক্যাল কম দেয়া হয়; প্রাকৃতিক উপাদানই হচ্ছে মূল উপকরণ।
১৯ জুলাই ২০১৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ছাঁট বৈচিত্র্যের ঈদ
পবিত্র রমজান মাসের শেষেই বছরের সবচেয়ে বড় উৎসব। ঈদুল ফিতর। শুধু আনন্দ-আয়োজনই নয়। দেশের ফ্যাশনচিত্রের পরিবর্তনটা সবচেয়ে স্পষ্ট বোঝা যায় এই একদিনের উৎসবকে ঘিরে। এ বছরের ফ্যাশন ও ট্রেন্ডের আদ্যোপান্ত তুলে ধরছেন খাদিজা আক্তার।
১৭ জুলাই ২০১৬, ০১:৫৫ অপরাহ্ন
উৎসব সাজ
ঈদে সবচেয়ে বেশি আনন্দ পায় শিশুরা। নতুন জামা-জুতো পাওয়ার আনন্দ, সবার কাছ থেকে সালামি নেয়ার আনন্দÑ এমন অনেক কিছুই ঈদের আনন্দের সঙ্গে মিলে দ্বিগুণ হয়ে যায়। আবার বড়দের আনন্দটাও আলাদা। ছোটদের আনন্দতেই নিজেদের আনন্দ বলে মনে করেন অনেকে। কেউ কেউ আবার ছোট শিশুদের মতোই আনন্দে মেতে ওঠেন ঈদকে ঘিরে। টিন ট্রেন্ড ব্যাপারটা তাই একটু বিহান্ড দ্য সিনই থেমে যায়। অন্তত আমাদের দেশে। মাঝামাঝি এই সময়টা ১০-১৯। নানারকম সমস্যার মধ্য দিয়ে যাওয়া টিনদের ফ্যাশন ট্রেন্ড ব্যাপারটাও তাই সমানভাবেই গুরুত্বপূর্ণ। এই বয়সেই ফ্যাশন সেন্স অন্যরকমের মাত্রা পায়, যোগ হয় নিজের চিন্তাধারার সঙ্গে মিল রেখে পোশাক পরা।
১৭ জুলাই ২০১৬, ০১:৩৩ অপরাহ্ন
ADROIT EID Collection
ADROIT EID Collection
১৭ জুলাই ২০১৬, ১২:৩৩ অপরাহ্ন
সময় রাঙানোর ব্রত
আমার রঙ-যাত্রা শুরু হয়েছিল চারুকলার ছাত্রাবস্থায়। বিপ্লব, আমি, মামুন আর বাবু। ওই সময়ে নারায়ণগঞ্জে চারজন মিলে নানা অনুষ্ঠানের কাজ করে দিতাম। বিয়ে, গায়ে হলুদের স্টেজ তৈরি, জন্মদিন ইত্যাদি। ছাত্রদের ভাষায় সোজা বাংলায় যাকে বলে ক্ষ্যাপ। পড়াশোনার সহায়ক হয়, হাতখরচও উঠিয়ে নেয়া যায়। তখনো রঙ-এর চিন্তা মাথায় আসেনি।
১৭ জুলাই ২০১৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সম্ভাবনার পরিতৃপ্তি
ছোটবেলায় নিশ্চিত ছিলাম না যে, আমি পোশাক নিয়েই কাজ করব। যদিও পারিবারিক ব্যবসা ছিল টেক্সটাইলের। বড় হয়েছি নরসিংদীতে। ঢাকায় চলে এসেছিলাম পড়তে, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে। ম্যাট্রিক শেষ করে সরকারি বিজ্ঞান কলেজে ইন্টারমিডিয়েট, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ¯স্নাতক।
১৭ জুলাই ২০১৬, ১০:১১ পূর্বাহ্ন
উত্থানপর্বের সুখস্মৃতি
তখন আশির দশক। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। দেশের অর্থনীতি, আর্থ-সামাজিক অবস্থা রীতিমতো বিধ্বস্ত। হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছেন। একজন ব্রিটিশ ইকোনোমিস্ট লিখেছেন, এই অবস্থা থেকে যদি বাংলাদেশের অর্থনীতি উৎরে যেতে পারে, পৃথিবীর যেকোনো দেশের অর্থনীতির পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব। এমন এক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর শেষ করে স্কলারশিপ নিয়ে পড়তে চলে যাই দেশের বাইরে, আমেরিকার ড্রেক ইউনিভার্সিটিতে। এটি ১৯৮৭ সালের কথা।
১৭ জুলাই ২০১৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
এ যেন এক চলমান আন্দোলন
আমার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লা শহরে। পরীক্ষা শেষ হলেই আমাদের সব ভাইবোনকে আব্বা গাড়ি ভরে দিয়ে আসতেন চৌদ্দগ্রামে, দাদীর কাছে। আম্মা খুব আপত্তি করতেন এভাবে দলেবলে বাড়ি যাওয়া নিয়ে। তখন বুঝতাম না কেন। এখন বুঝি। কতবার পুকুরে ডুবতে ডুবতে বেঁচে গেছি। কিন্তু গ্রাম সবসময়ই টানত। তার ওপর দাদীর প্রচ- পক্ষপাতিত্ব ছিল আমাদের ব্যাপারে। ওটা বেশ উপভোগ করতাম।
১৭ জুলাই ২০১৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
স্বকীয়তা না এলে হারিয়ে যেতে হবে
বছর ঘুরে আবার আসছে ঈদ। বেচা-বিক্রির ডামাডোল পড়ে গেছে বিপণি বিতানগুলোতে, বিশেষ করে পোশাকের দোকানে। ঈদকে কেন্দ্র করে তাদের রয়েছে নানা আয়োজন। বাংলাদেশে এই দুই ঈদকে কেন্দ্র করেই মূলত সারা বছরের পোশাকের ব্যবসার মূল মুনাফা চলে আসছে দীর্ঘ সময় ধরে। যদিও বর্তমান সময়ে পূজা, নববর্ষসহ আরো অনেক উৎসবকে কেন্দ্র করেও পোশাকের বাজার গরম হয় কিন্তু তা এই ঈদের মতো নয়।
১৭ জুলাই ২০১৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পুরুষের ঈদ ফ্যাশন
ঈদ ফ্যাশন এখন কোনো জেন্ডারে আটকে নেই। সবাই যার যার জায়গা থেকে ফ্যাশন সচেতন হয়ে উঠেছে। ছেলেদের ঈদ ফ্যাশন বলতে একটা সময় শুধু একটা পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, এক জোড়া স্যান্ডেল বোঝালেও এখন আর সেই সময়টা নেই। ছেলেদের ফ্যাশন সেন্সে এসেছে অনেক পরিবর্তন।
১৭ জুলাই ২০১৬, ০৭:৫২ পূর্বাহ্ন
রিচির হাতে ভিন্ন স্বাদে
নিউইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত রাশেক মালিকের সঙ্গে আট বছরের সংসারজীবন অভিনয়শিল্পী রিচি সোলায়মানের।
১৩ জুলাই ২০১৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ঠান্ডা ঠান্ডা শরবত
গনগনে গরমে কনকনে ঠান্ডা শরবতের মজাই আলাদা। বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন এমন পাঁচটি শরবতের রেসিপি দিয়েছেন ফাতেমা আজিজ
১৩ জুলাই ২০১৬, ০৯:১২ পূর্বাহ্ন
বন্ধু, থেকো তুমি পাশে
নারী-পুরুষ প্রত্যেক মানুষের জীবনেই আসে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি। কখনো এই অনুভূতি অযাচিতভাবে দমকা হাওয়ার মতো মনের ঘরে এসে পৌঁছায়। আবার কখনো নিভৃতে এসে হৃদয়ে কড়া নাড়ে। আসুক না, ক্ষতি কী? প্রত্যেক মানুষেরই তো বেঁচে থাকার জন্য এই অবলম্বনের দরকার পড়ে।
১৩ জুলাই ২০১৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নির্ভার সুখী জীবনের পাঁচ উপায়
সব মানুষই সুখের পেছনে ছোটে। কিন্তু কঠিন বাস্তবতা হচ্ছে, এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত মানসিক চাপও বেড়ে চলেছে। গবেষকেরা বলছেন, সুখ হচ্ছে বেছে নেওয়ার বিষয়। যা-ই ঘটুক না কেন, মানুষ তার আবেগের ওপর কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে, এটি তার ওপর নির্ভর করে। জীবনে চাপমুক্ত হয়ে সুখী হওয়ার পাঁচটি উপায়ের কথা বলেছেন বিশেষজ্ঞরা।
১৩ জুলাই ২০১৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
জমকালো ফ্যাশনে উৎসবের আনন্দ
নাচের আবেশ তখনো কাটেনি। নাচটা ছিল ‘আকাশভরা সূর্য-তারা’ গানের সঙ্গে। এর রেশ না কাটতেই আবহ সংগীতে আবার রবীন্দ্রসুর—‘আমি চিনি গো চিনি তোমারে’। আলো ঝলমলে মঞ্চে দ্যুতি ছড়িয়ে এলেন এক দল মডেল। পরনে শাড়ি। রঙিন পোশাকে ছড়িয়ে দিলেন উৎসবের বারতা। হ্যাঁ, কড়া নাড়ছে ঈদ।
১৩ জুলাই ২০১৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ছোটদের চুলের কাট
শিশুদের চুলের কাট নিয়ে ভাবনাটা মা-বাবার কম নয়। রোদ ও বৃষ্টি দুটোই আছে। তাই শিশুর চুলে আরাম থাকা চাই। এই সময়ে শিশুদের চুলের জন্য কেমন কাট চলছে তা নিয়ে এ প্রতিবেদন।
১৩ জুলাই ২০১৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
রঙিন তারুণ্য
ঈদ বাজারের সিংহভাগ ক্রেতাই তরুণ-তরুণী। আর সে কারণে তাঁদের পছন্দের কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করেছে বিভিন্ন বিপণিকেন্দ্রের ফ্যাশন হাউসগুলো। কিন্তু ঈদের জন্য কেমন পোশাক পছন্দ তারুণ্যের? ক্রেতা-বিক্রেতা ও ডিজাইনারদের সঙ্গে কথা বলে জানা গেল, পোশাকের ক্ষেত্রে চলতি হাওয়ায় গা ভাসাতে চান তরুণ-তরুণীরা। সেটা সালোয়ার-কামিজ, টি–শার্ট কিংবা জুতা—যা–ই হোক না কেন।
১৩ জুলাই ২০১৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
কিনেছি চিকন পাড়ের সাদা শাড়ি
‘বিয়ের আগের ঈদগুলো খুব ম্যাড়মেড়ে ছিল। শুধু মায়ের সঙ্গেই কাটত সারাটা দিন। এবারই প্রথম নতুন একটা পরিবারে অনেক মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করব।’
১৩ জুলাই ২০১৬, ০৬:৩৯ পূর্বাহ্ন