হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, প্রক্টর বলছেন ‘দায় চাপানো হচ্ছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গত ৪ ফেব্রুয়ারি হামলার শিকার হয়েছেন কোটাসংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এই হামলার বিষয়ে দ্য ডেইলি স্টারকে মামুন জানান, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন এতে অংশ নেয়। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী হিসেবে পরিচিত।
৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন
‘পরীক্ষার দায়িত্বে যারা ছিলেন, দায় তাদের উপরই বর্তায়’
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামে সাতটি কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে।
৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১২ পূর্বাহ্ন
১০ টাকার ঐতিহ্য, হলের খাবার ও পোকামাকড়ের ঘরবসতি
“তুমি পৃথিবীর ইতিহাসে কোথাও পাবে না। ১০ টাকায়... ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ এবং একটি সমুচা ১০ টাকায় পাওয়া যায় বাংলাদেশে... পৃথিবীতে। এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, বিশ্ববাসী... তবে এটা গিনেস বুকে রেকর্ড হবে। ১০ টাকায় এক কাপ চা, গরম পানিও তো ১০ টাকায় পাওয়া যাবে না রাস্তায়। ১০ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি সমুচা এবং একটি চপ, এইগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।’’
৩০ জানুয়ারি ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন
ডাকসু নির্বাচন: ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের দাবি কেনো?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ডাকসু’র গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্যাম্পাসে ক্রিয়াশীল ১৪টি ছাত্রসংগঠনের একাধিক মতবিনিময় সভা হয়েছে। সেখানে ১১টি সংগঠন দাবি করেছে, হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় নির্বাচন-প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সেজন্য ভোটকেন্দ্র কাছের একাডেমিক ভবনে স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু, এই প্রস্তাবে এখন পর্যন্ত বিপরীত অবস্থানে রয়েছে ছাত্রলীগ।
২৬ জানুয়ারি ২০১৯, ০৬:২৫ পূর্বাহ্ন
‘অস্বাভাবিক গণতন্ত্রের চর্চা চলছে’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৭টি আসন পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট থেকে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র ৮টি আসন পেলেও এখনো শপথ নেয়নি। আওয়ামী লীগ জোট শরীকদের সরকারে রাখা হয়নি। বলা হচ্ছে তারা বিরোধীদলে থাকবে। এরশাদের জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, বেশ কয়েকদিন সিদ্ধান্তহীন থাকার পর জানা গেল তারা বিরোধীদল। রাজনীতির আলোচনার বিষয় হয়ে উঠেছে, জাতীয় সংসদে বিরোধীদল কে হবে, সেটিও ঠিক করে দিচ্ছে সরকারি দল।
২২ জানুয়ারি ২০১৯, ০৮:০৩ পূর্বাহ্ন
ডাকসু নির্বাচন হবে, কেমন হবে?
১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সর্বশেষ নির্বাচন হয়। সেই নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে আমান উল্লাহ আমান সহ-সভাপতি এবং খায়রুল কবির খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগের বছর ১৯৮৯ সালের নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সহ-সভাপতি এবং মুশতাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই প্যানেলটি ছিল ছাত্রলীগসহ বাম ছাত্র সংগঠনগুলোর একটি যৌথ প্যানেল।
১৮ জানুয়ারি ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
দু’টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা সমাচার
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারেননি। ভিসা জটিলতা না সরকারের সহায়তা না করা, বিতর্ক হয়েছে বিস্তর।
৭ জানুয়ারি ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন
ঐক্যফ্রন্টের মধ্যে দায়সারা মনোভাব ছিল: মনজুরুল ইসলাম, ভোটদান পদ্ধতির ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে: সাখাওয়াত হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, “যেটি সবচেয়ে বেশি অবাক লেগেছে, বিরোধী দলের একেবারে সম্পূর্ণ অনুপস্থিতি। তারা অনেক ব্যাখ্যা দিয়েছেন যে, তাদের কর্মীরা ঘর থেকে বের হতে পারেননি। কিন্তু, এতো বড় একটা দল যদি এরকম দুর্বলতার ভেতর পড়ে যায়, তাহলে তাদের নির্বাচন করারই বা দরকার কি ছিল?”
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯ অপরাহ্ন
‘বিরোধী নেতা-কর্মী বা সম্ভাব্য এজেন্টদের গ্রেপ্তারের কোনো ইনফরমেশন আমাদের নলেজে নেই’
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নামের অতিথি পাখির দেখা মেলা না মেলার মধ্যেই দেশের দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের একদিন আগেও বিরোধীদলীয় প্রার্থীদের একের পর এক অভিযোগ, গণহারে নেতা-কর্মীদের ধরপাকড় ও সম্ভাব্য এজেন্টদের খুঁজে খুঁজে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এ সংক্রান্ত খবরে গণমাধ্যম সয়লাব।
২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫২ পূর্বাহ্ন
‘গণমাধ্যমের ভেতর রাজনৈতিক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে’
গণমাধ্যম সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংবাদ পরিবেশনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ও সমালোচনা চলছে।
২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন
ড. কামালের উপর আক্রমণ: ৪ রাজনীতিকের প্রতিক্রিয়া
শহীদ বুদ্ধিজীবী দিবসে গতকাল (১৪ ডিসেম্বর) হামলার শিকার হন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও এই হামলার পেছনে ক্ষমতাসীন দলের ‘ভাড়াটে’ লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।
১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬ পূর্বাহ্ন
‘উভয়পক্ষকে মোটেও সমানভাবে দেখা হচ্ছে না’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র ১৬ দিন। কিন্তু, এখন পর্যন্ত বিরোধীদের উপর প্রতিপক্ষের হামলার পাশাপাশি পুলিশের মামলা ও গ্রেপ্তারের হয়রানি অব্যাহত রয়েছে। যদিও সবার জন্য সমান সুযোগের কথাটি বলতে বলতে মুখে খই ফুটিয়ে ফেলা হয়েছে, তথাপি চলমান সহিংসতা বন্ধ করতে নির্বাচন কমিশনকে (ইসি) তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।
১৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ পূর্বাহ্ন
আপিল শুনানিতে যা ঘটলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত তিনদিনে ৫৪৩ জনের মনোনয়ন বাতিল আবেদনের উপর শুনানি করে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)।
১০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৪ পূর্বাহ্ন
১৫০ জনের আবেদন শুনানি: বৈধ ৭৮, বাতিল ৫৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে বাতিল করে দিয়েছেন দ্বিতীয় দিনে তাদের আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে।
৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ পূর্বাহ্ন
সাকা’র ভাতিজার মনোনয়নপত্র বাতিল, ২য় দিনের শুনানি চলছে
নির্বাচন কমিশনে মনোনয়ন আপিল শুনানির দ্বিতীয় দিনে আজ (৭ ডিসেম্বর) চট্টগ্রাম-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।
৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ পূর্বাহ্ন
‘নিঃশেষিত সমাজ ও শিক্ষাব্যবস্থার করুণ প্রতিচ্ছবি’
ভিকারুননিসা নূন স্কুলের এন্ড কলেজের এক শিক্ষার্থী অপমান সইতে না পেরে আত্মহত্যা করলো অরিত্রি অধিকারী। তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করতে বলা হয়েছে। একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছেও।
৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৩ পূর্বাহ্ন
জিম্মি শিশু উদ্ধার অভিযানের আদ্যোপান্ত
এক বাবা তার দুই শিশুসন্তানকে জিম্মি করে রেখেছেন-খবর পেয়ে আজ (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরের লিংক রোডের একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, ১৬ নম্বর দ্বিতল বাড়িটির সামনে উৎসুক মানুষের প্রচণ্ড ভিড়। গণমাধ্যমকর্মীরা পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছেন জিম্মি ঘটনার আদ্যোপান্ত।
৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৯ পূর্বাহ্ন
মনোনয়ন বাতিল: দুর্ভোগের খণ্ডচিত্র
অদ্ভুত কিছু কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। শুরুতেই কথা হয় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির প্রার্থী এডভোকেট জিয়াউদ্দিন জিয়ার সঙ্গে। তার অভিযোগ, মনোনয়নপত্রে আসনের নামের বানানে ভুল থাকার কারণ দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ অপরাহ্ন
‘এতোটা অপ্রস্তুত নির্বাচন কমিশন এর আগে কখনও দেখিনি’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, গণমাধ্যমে সংবাদ-ছবি প্রকাশিত হচ্ছে। সবাই দেখছেন, দেখছে না শুধু নির্বাচন কমিশন।
৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন
‘নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের বিচারে অতীতের সকল রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বলেছেন যে মনোনয়নপত্র জমা দিতে এসে সারাদেশে কোথাও কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেননি। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর ২০১৮, ০৭:২৯ পূর্বাহ্ন