কৃষি, ওষুধ, ইলেকট্রনিকসসহ রপ্তানি খাতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ

তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের হস্তশিল্প, গৃহসজ্জা সামগ্রী, পাটপণ্য, প্রাকৃতিক প্রসাধনী, খেলনা ও শিশুপণ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
১১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

কোন মানের সিগারেটের দাম কত বাড়ছে

নতুন বাজেটে সিগারেটের নিম্ন স্তরে প্রতি ১০ শলাকার দাম বাড়িয়ে ৬২ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল। মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
১১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দুর্বল ব্যাংক পুনর্গঠনে ব্যয় ৪০ হাজার কোটি টাকা, বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী

তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো আর্থিক খাতকে স্থিতিশীল করা, ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেসরকারি বিনিয়োগ পরিবেশ উন্নত করা।
১১ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি বৃত্তি প্রদান করা হবে।
১১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব

আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
১১ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সব নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক ই-হেলথ কার্ড দেওয়া হবে।
১১ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মানের মতো একটি তৃতীয় ভাষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
১১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

‘কৃষক কার্ড’ দিতে আগামী বাজেটে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষক এই কার্ড পাবেন।
১১ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড: ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
১১ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

তিনি আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।
১১ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০ দশমিক ৫৮ শতাংশ।
১১ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ছে

তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।
১১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পেট্রোল-ডিজেলচালিত গাড়ির দাম আরও বাড়তে পারে

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পেট্রোল ও ডিজেলচালিত আমদানি করা গাড়ির ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
১১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, মূল্য পরিবর্তনের সামগ্রিক প্রভাব নির্ভর করে সব ধরনের কর সমন্বয়ের সম্মিলিত প্রভাবের ওপর।
১১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আমদানিকৃত বৈদ্যুতিক গাড়িতে কর কমানোর প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক বাস ও ট্রাকের জন্য কর সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। দূষণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১১ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিক্ষায় বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করার প্রস্তাব

আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ সমপরিমাণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা।
১১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা

এনবিআরের ওপর আগামী অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা আগের চেয়ে আরও ১ লাখ কোটি টাকা বাড়ানো হয়েছে।
১১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করেন।
১১ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব করেছে সরকার।
১১ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বাজেটে কমতে পারে ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসা সরঞ্জাম-ওষুধের দাম

কিডনি রোগীর প্রতিটি ডায়ালাইসিস বাবদ ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে।
১১ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন