‘ঢাকা নাইট মার্কেট’ সিজন–২ শুরু হচ্ছে কাল

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিমানবন্দরের কাছে ইউনাইটেড কনভেনশন সেন্টারে আগামীকাল ৫ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা নাইট মার্কেটের দ্বিতীয় আসর।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি নিবেদিত এবং নিবেদিতা আয়োজিত তিন দিনের ইভেন্ট ৫, ৬ ও ৭ মার্চ প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে।

প্রচলিত বাণিজ্য মেলার আদলে নয়, বরং প্রিমিয়াম লাইফস্টাইল ও ফুড ব্র্যান্ডগুলোর জন্য পরিকল্পিত এই ইভেন্টটি ব্র্যান্ড ভিজিবিলিটি, অর্থবহ কাস্টমার এনগেজমেন্ট এবং উন্নত শপিং পরিবেশ নিশ্চিত করার একটি সুসংগঠিত উদ্যোগ।

বাংলাদেশে প্রথমবারের মতো নিবেদিতার উদ্যোগে শুরু হওয়া এই আয়োজন এখন উদ্ভাবন, সৃজনশীলতা ও নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপনের এক অনন্য মঞ্চ।

এর লক্ষ্য হলো একটি প্রাণবন্ত ও সবার জন্য উন্মুক্ত নাইট মার্কেট সংস্কৃতি গড়ে তোলা—যেখানে নারী উদ্যোক্তারা পাবেন ক্ষমতায়নের সুযোগ, নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ডগুলো পাবে বিকাশের প্ল্যাটফর্ম এবং ব্যবসাগুলো পাবে নতুন সম্ভাবনার দ্বার।

একইসঙ্গে ক্রেতারা উপভোগ করবেন প্রচলিত মেলার বাইরে এক ভিন্নধর্মী ও প্রাণবন্ত শপিং অভিজ্ঞতা।

এ প্রসঙ্গে ইউসিবির রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘কমিউনিটি সমৃদ্ধ হলে ব্যাংকিংও সমৃদ্ধ হয়। নাইট মার্কেটের মতো আয়োজন মানুষকে একত্র করে এবং আমাদের গ্রাহকদের জন্য প্রকৃত ভ্যালু তৈরি করে। এমন প্ল্যাটফর্মকে সহযোগিতা করতে পেরে ইউসিবি গর্বিত।’

তিনি বলেন, ‘২০২৫ সালে আমাদের শক্তিশালী প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এই আয়োজনে বিশেষ অফার উপস্থাপন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ইউসিবির সঙ্গে কেনাকাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা হবে।’

এ মৌসুমে ১০০টিরও বেশি লাইফস্টাইল ও খাবার ব্র্যান্ড অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—দ্য মসলিন, মোডেস্ট অ্যাটায়ার বাই জাহান, পুতলি, ব্ল্যাকইন, টেলস অব বাংলাদেশ, স্লিকচিক, ব্লাশ বাই আরিশা, ইবাদাহ, লা রোসা লাইফস্টাইল, জি জেডএমএন, রুহানি, চা টাইম, শরমা দামাস্কো, চাওয়ালি, রানচা, ওয়াফল আপ।

এই আয়োজনে সহযোগিতা করছে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে—ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) (টাইটেল পার্টনার); রুহানি (কো-স্পনসর); দ্য ডেইলি স্টার (অ্যাসোসিয়েশন পার্টনার); ইউনাইটেড কনভেনশন সেন্টার (ভেন্যু পার্টনার); ক্যানভাস, টিন্ডস ডট কো, এসওএল ও হাল ফ্যাশন (মিডিয়া পার্টনার); ড্রিম উইভার (ফটোগ্রাফি পার্টনার); মোজো (বেভারেজ পার্টনার); পোলার আইসক্রিম (আইসক্রিম পার্টনার); লিজান ও কুদরাহ (গিফট পার্টনার); পাঠাও (রাইডশেয়ারিং পার্টনার); ক্রাউন প্লাজা বাই আইএইচজি (হসপিটালিটি পার্টনার); এলিট ফোর্স (সিকিউরিটি পার্টনার); গুফি (লার্নিং পার্টনার) এবং অ্যারোঅ্যাডস (প্রজেকশন পার্টনার)।

বাণিজ্য ও সৃজনশীলতার এই ব্যতিক্রমধর্মী রাতের আয়োজনকে ঘিরে ঢাকা প্রস্তুত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, রাতের আকাশের নিচে প্রিমিয়াম, নিরাপদ ও বিনোদনে ভরা পরিবেশ উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশ নেবেন।