সড়কে মৃত্যুর মিছিল বন্ধের দাবিতে খিলক্ষেত থেকে কুর্মিটোলায় পদযাত্রা
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় পদযাত্রা করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
২৯ জুলাই ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
অনুরূপ দাশের আলোকচিত্র প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’
প্রবাসী আলোকচিত্রী অনুরূপ কান্তি দাশের তোলা ছবি নিয়ে ‘উত্তরের শুভ্রতা’ শীর্ষক ৩ দিনের প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন।
২১ জুলাই ২০২২, ০৪:৩৫ অপরাহ্ন
লোডশেডিংয়ে রিচার্জেবল ফ্যান ও লাইটের চাহিদা তুঙ্গে
রিচার্জেবল ব্যাটারিচালিত ফ্যান ও লাইটের চাহিদা বেড়েছে
২০ জুলাই ২০২২, ০৬:২২ পূর্বাহ্ন
মমতা
৮০ হাজার টাকা দাম পেলে ছাগলটি বিক্রি করবেন...
৮ জুলাই ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
বানভাসি জীবন
নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’- এর ছায়া অবলম্বনে লেখা গানে শিল্পী কবির সুমন গেয়েছিলেন ‘কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে/বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে?’
৬ জুলাই ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
ইকবালের কিছু নেই
সুনামগঞ্জ শহরে গত কয়েক দিন কেবল চিড়া-মুড়ি খেয়েই দিন কাটছে ইকবাল মিয়ার। উপায় না পেয়ে থই থই পানিতেই রিকশা নিয়ে নেমেছেন। বলেন, ‘কোনটা শহর, কোনটা হাওর বোঝার উপায় নাই। কখন ভেসে যাই ঠিক নাই। কিন্তু কোনো উপায় তো পাচ্ছি না।’
২০ জুন ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন
দখল-দূষণে জীর্ণ জিরানী
উপরের ছবিটি দেখে পল্লীকবি জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতাটির কথা মনে পড়ে যেতে পারে। সেখানে কবি লিখেছিলেন, ‘ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,/কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;’
১১ জুন ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
‘আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে’
৩ দশক আগে প্রকাশিত ‘গানওলা’ নামের একটি অ্যালবামে শিল্পী কবীর সুমন গেয়েছিলেন, ‘আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে/আমি চাই সব্বাই যেন দিনবদলের পদ্য বলে।’
৪ জুন ২০২২, ০৬:০৬ পূর্বাহ্ন
ফোকলা হাসির পাল্লা!
প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের ‘আহ্লাদী’ ছড়াটির কথা মনে করিয়ে দিতে পারে ছবিটি। সুকুমার সেখানে লিখেছেন, ‘হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী/তিন জনেতে জট্লা ক’রে ফোক্লা হাসির পাল্লা দি।’
১ জুন ২০২২, ০৫:২২ পূর্বাহ্ন
অবিবেচক বেবিচক!
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের কাছে একটি বড় জলাশয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মীদের থাকার কোয়ার্টার নির্মাণের জন্য দ্রুত ভরাট করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উদ্যোগ একটি সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং এতে পার্শ্ববর্তী এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হবে।
২৯ মে ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন
বাহরাইনে ২ বাংলাদেশির সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে চলছে ২ বাংলাদেশির সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। দেশটির রাজধানী মানামার সিফ মলে ‘গ্লিম্পস অব বাংলাদেশ’ শিরোনামে প্রদর্শনীতে বাংলাদেশের আলোকচিত্রী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিনের ৭০টি ছবি প্রদর্শিত হচ্ছে।
২৯ মে ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন
বিরল বিড়ম্বনা!
‘একধার থেকে গিলছে শহর, যা আছে গেলার মতো/উপকণ্ঠের সবুজ ঘুচিয়ে, বাড়ি উঠে গেল কত!’
২৬ মে ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন
হঠাৎ বৃষ্টি…
বাংলার বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকদের আহ্লাদের অন্ত নেই। এ সংক্রান্ত বিভিন্ন লেখায় তারা একদিকে যেমন বৃষ্টি বন্দনায় মেতেছেন, আবার কারও কারও লেখায় উঠে এসেছে রুঢ় বাস্তবতা।
২৫ মে ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন
ধলেশ্বরীর কালো মৃত্যু!
সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীর বিষাক্ত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। নদী দূষণের ফলে মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আশপাশের আবাদি জমিও উর্বরতা হারাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই চামড়া শিল্প নগরী বন্ধের সুপারিশ করেছে।
২৪ মে ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন
হঠাৎ ঝড়ে…
আজ শনিবার ভোর থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের ওপর বেশি কিছু গাছ ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২১ মে ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
চকচকে মার্বেল, ঝলমলে শৈশব
হাত থেকে কৌশলে শূন্যে ছুড়ে দেওয়া মার্বেলের গতিপথ অনুসরণে ব্যস্ত শিশুটি। গ্রাম-বাংলার তুমুল জনপ্রিয় এই খেলা এখন আর সচরাচর চোখে পড়ে না। কালের পরিক্রমায় কোথায় যেন হারিয়ে যেতে বসেছে শৈশব রাঙানো সেসব খেলা। তবে গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার তীরে কয়েকটি শিশুকে চকচকে মার্বেল হাতে তুমুল দুরন্তপনায় মেতে উঠতে দেখা যায়।
২০ মে ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
টানা বর্ষণ ও উজানের ঢলে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তলিয়ে গেছে বহু ঘর-বাড়ি। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত একটি পরিবার। গোয়াইনঘাট থেকে গতকাল সোমবার ছবিটি তুলেছেন শেখ নাসির।
১৭ মে ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন
গরম থেকে বাঁচতে
মা কাজে বেরিয়েছেন। তার অনুপস্থিতিতে ছোট ভাইটিকে দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এই শিশু।
১৬ মে ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন
কাটিতে কাটিতে ধান এল বরষা
‘অবসরের গান’ কবিতায় সোনালী ফসল ধানের প্রসঙ্গ এমন অপরূপ ব্যঞ্জনায় তুলে এনেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আসলে চাষির চোখের স্বপ্ন একেকটি ধানের গোছা পাকা ধানের ভারে যেন নুয়ে পড়ে। তখন প্রকৃতির শোভা অপরূপ সুন্দর দেখায়।
৯ মে ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
পেঁয়াজবীজে হতাশা
ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি মাঠ থেকে পেঁয়াজের বীজ তুলছেন শ্রমিকরা।
৯ মে ২০২২, ০৬:৪০ পূর্বাহ্ন