মানব মিনার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিছনাকান্দি মূলত জাফলংয়ের মতোই একটি পাথর কোয়ারী। বাংলাদেশ-ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুপাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে। পাহাড়ের খাঁজে রয়েছে সুউচ্চ ঝর্ণা।
৪ মে ২০২২, ০৮:০৬ পূর্বাহ্ন
মই বেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন। ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে যাত্রাবিরতি নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে। ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। উপায়ন্তর না দেখে অভিনব কায়দায় মই বেয়ে ট্রেনের ছাদে চড়ে বসছেন নারী, পুরুষ অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেও বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ।
১ মে ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন
দুরন্ত
বাঙালি ও বাংলাদেশের চিরায়ত সত্তার মৌলিক অংশকে পরম মমতায় ধারণ করা পল্লীকবি জসীমউদ্দীন তার ‘নিমন্ত্রণ’ কবিতায় লিখেছিলেন, ‘ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তার একপাশ দিয়া,/কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া।’
২৮ এপ্রিল ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন
রাত পৌনে ৩টা, কমলাপুর রেলওয়ে স্টেশন
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে, কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সারিবদ্ধ লোকজন। কেউ মেঝেতে ঘুমাচ্ছেন, আবার কেউ কাউন্টারে বসে ঝিমাচ্ছেন। ঈদযাত্রার টিকিট কেনার জন্য সকাল ৮টায় বুথ খোলার অপেক্ষায় ছিলেন তারা। কেউ কেউ শনিবার বিকেল থেকেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। এতো কষ্টের পরও ‘সোনার হরিণ’ টিকিট কেউ পাচ্ছেন, আবার কেউ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ছবি: আনিসুর রহমান
২৫ এপ্রিল ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
ছেলেবেলা...
গাছের ছায়ায় স্নিগ্ধ পরিবেশে ‘বিঘা বিঘা’ খেলায় মেতেছে শিশুরা...
২৩ এপ্রিল ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
কয়লায় ‘কালো’ জীবন...
গ্রীষ্মের তীব্র রোদ। এর মধ্যে কয়লা বহনে ব্যস্ত শ্রমিকরা...
১৬ এপ্রিল ২০২২, ০৫:০৭ পূর্বাহ্ন
উৎসব…
দেশের নানা প্রান্তে প্রচলিত লোকজ খেলার মধ্যে মোরগ লড়াই ও লাঠিখেলা এখনো শীর্ষে। বাংলাদেশে বিভিন্ন উৎসবসহ নানান লোকজ ও পারিবারিক অনুষ্ঠানে এই খেলা দুটির চল দেখা যায়।
১৪ এপ্রিল ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
ফুটপাতে জীবনের পাঠ
করোনাভাইরাস মহামারির শুরু থেকেই রাজধানীর মিন্টো রোডের মোড়ে মাস্ক বিক্রি করে দিন চলছে মা নাজমা বেগমের। তখন ২ বছরের কন্যা তাবিয়াকে কোলে নিয়েই শুরু হয়েছিল তার এই সংগ্রাম।
৩ এপ্রিল ২০২২, ০৫:৩৪ পূর্বাহ্ন
‘শাপলার হাটে তরমুজ বেচি…’
পল্লীকবি জসীম উদ্দীনের বিখ্যাত ‘কবর’ কবিতার কথক যে দাদা, তিনি তরমুজ বেচতেন শাপলার হাটে। তরমুজ বেচার টাকা দিয়ে স্ত্রীর জন্য কিনতেন পুঁতির মালা, তামাক আর মাজন।
২ এপ্রিল ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন
বৃক্ষের অভাবে নীড়হারা পাখি...
সড়ক সম্প্রসারণে কাটা পড়েছে দুধারের গাছ
২৫ মার্চ ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
পাখিরা
কোনো এক ‘নির্ঘুম’ বসন্তের রাতে নিসর্গের কবি জীবনানন্দ দাশ তার ‘পাখিরা’ কবিতায় লিখেছিলেন, ‘আকাশে পাখিরা কথা কয় পরস্পর।/তারপর চ’লে যায় কোথায় আকাশে?/তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।’
৬ মার্চ ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
কাদামাটির শিল্পরূপ
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হেনরি গ্লাসি বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প ও এর শিল্পীদের সম্পর্কে বলেছেন, ‘ব্যবহারিক মৃৎপাত্রের মূল নান্দনিক মাত্রা উদ্ভাসিত হয় তার সৃষ্টিকালেই। ভোজের রান্নার সময় রাঁধুনি বা দুর্বোধ্য বিষয়কে প্রাঞ্জল গদ্যে পরিণত করার সময় বিদ্বান যে রকম তৃপ্তি বোধ করেন, কুমোরও তার কাজের প্রক্রিয়ায় একই নিবিষ্টতার আনন্দ পান।’
৫ মার্চ ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
ইলিশ শিকার…
সময়, স্থান ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উত্তাল মেঘনার বুকে ইলিশ ধরার এই আলোকচিত্রটি মনে করিয়ে দিতে পারে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র শুরুর কয়েকটি লাইন।
২ মার্চ ২০২২, ০৮:১০ পূর্বাহ্ন
অপেক্ষা...
কোভিড পরীক্ষার জন্য দিনভর ক্লান্তিকর অপেক্ষা। শেষমেষ খোলা আকাশের নিচেই ব্যাগের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন দুবাইগামী প্রবাসী কর্মী লাল মিয়া।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
গল্পের গণি মিয়াই কি কৃষক জয়নাল?
গল্পের গণি মিয়ার নিজের কোনো জমি ছিল না। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। সেই জমিতে চাষ দেওয়ার জন্য তার নিজের কোনো গরু ছিল কি না, তা জানা যায় না।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৪ পূর্বাহ্ন
ছবিটি নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারে
মার্কিন ভিজ্যুয়াল আর্টিস্ট ম্যান রে’র তোলা বিখ্যাত ছবি “লে ভায়োলন ডি’ইনগ্রেস” নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হতে যাচ্ছে।
১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৫ পূর্বাহ্ন
ছবিটিতে বর্তমান প্রেক্ষাপটের অনেক অব্যক্ত কথা ফুটে উঠেছে: এমরান হোসেন
দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২২ প্রতিযোগিতায় ‘পিকচার অব দ্য ইয়ার ২০২১’ জিতেছেন দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেন।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:১১ অপরাহ্ন
ডেইলি স্টারের ফটো সাংবাদিক এমরান হোসেনের ছবি ‘পিকচার অব দ্য ইয়ার ২০২১’
বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২২ এর পিকচার অব দ্য ইয়ার ২০২১ গ্র্যান্ড প্রাইজ জিতেছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ ফটোগ্রাফার এমরান হোসেন।
১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
নিত্য তোমার যে ফুল ফোটে...
কর্মী মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে মৌ-রস সংগ্রহ করছে...
৩০ জানুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
মা!
জীবন-জীবিকা আর অভাব, শব্দগুলো নিয়েই মা রত্নার জীবন। সন্তানকে সময় দেওয়ার মতো সময় তার নেই। কাজ করতে হয় সারাটা দিন। আবার সন্তানকে চোখের আড়ালও করতে পারছেন না। মা চোখের সামনে হাতে বানানো নেটের দোলনায় শুইয়ে রেখে নিজে সন্তানের আহার জোগাড় করছেন।
২৫ জানুয়ারি ২০২২, ০৮:২২ পূর্বাহ্ন