আজ থেকে ট্রেনে অর্ধেক আসনে যাত্রী
নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারের নতুন বিধি নিষেধ মেনে আজ শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন।
১৫ জানুয়ারি ২০২২, ০৫:১৮ পূর্বাহ্ন
এই কান্না থামবে কবে?
বাবা আর নেই, শুনে কান্নায় ভেঙে পরা ছাড়া শিশু সন্তানের আর কিছু করার ছিল না। ৩২ বছর বয়সী মো. বাদশা বাস চাপায় বিদায় নিয়েছেন চিরতরে। বাদশার কন্যার কান্নায় আকাশ-বাতাস কেঁপে ওঠে। কিন্তু দুর্ঘটনা বন্ধে কেউ কোনো কার্যকর উদ্যোগ নেয় না।
৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
অদৃশ্য অনুভূতির দৃশ্যমান গল্প ‘তীব্র’
গ্যালারিতে ঢুকতেই প্রথমে নজরে পড়ল একটি লাল দেয়াল। দেয়ালে ঝোলানো রয়েছে অনেকগুলো ছবি। মনে হলো, ছবিগুলো যেন চিৎকার করছে। এটি সাদমান শহীদের ডকু-ফিকশন ‘নো কোয়ার্টার’ বা ‘নির্দয়’। এটি আলো (ছদ্মনাম) নামের এক নারীর গল্প।
৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন
বর্জ্য চক্র
দেশে ময়লার ভাগাড় ও পানির উৎসগুলোতে প্লাস্টিকের বর্জ্য ফেলার পরিমাণ অতি মাত্রায় বেড়ে গেছে, যার ফলে সার্বিকভাবে দূষণে প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে।
৫ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন
একটু উষ্ণতার জন্য…
শীতের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য্যের পাদদেশ রোদের উত্তাপ নেওয়ার চেষ্টা করছে এক শিশু ফুল বিক্রেতা।
৩ জানুয়ারি ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
মাঠ নেই তো কী হয়েছে!
আশেপাশে কোনো খেলার মাঠ নেই? সমস্যা নেই! ফসল কাটার পরের ফসলি জমিই ক্রিকেট মাঠ! খেলার প্রতি শিশুদের অদম্য আগ্রহের গল্প গ্রাম বাংলার এই ছবি।
১ জানুয়ারি ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদপত্রের গাড়িতে খুলনা
সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো সারাদেশে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোনো উপায়ান্তর না পেয়ে হুমায়ুন কবির নামের এই ব্যক্তি জরুরি সংবাদপত্রবাহী গাড়িতে করে পরিবার নিয়ে কোনোরকমে ঢাকা থেকে খুলনায় পৌঁছেছেন। ছবিটি আজ সকালে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।
৬ নভেম্বর ২০২১, ০৩:২২ পূর্বাহ্ন
ঢাকা ও চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে আজ বুধবার রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে জশনে জুলুস করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।
২০ অক্টোবর ২০২১, ০৬:৫৮ পূর্বাহ্ন
জীবনের ঝুঁকি!
দুহাতেই হাতে ব্যাগ নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ডিভাইডার টপকে পাড় হচ্ছেন ঢাকা-মাওয়া মহাসড়ক। এ ভাবে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি।
৯ অক্টোবর ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোকচিত্র প্রতিযোগিতা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার টেকনিক্যাল পার্টনার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোকচিত্র প্রতিযোগিতা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার টেকনিক্যাল পার্টনার বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)।
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১ অপরাহ্ন
পিএক্সথ্রি পুরস্কার পেল পিনু রহমানের ‘লস্ট চাইল্ডহুড’
প্যারিসভিত্তিক আলোকচিত্র পুরস্কার ‘প্রিক্স দে লা ফটোগ্রাফি’ শীর্ষক ‘পিএক্সথ্রি-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
জীবন যেখানে যেমন!
রাজধানীর ব্যস্ততম একটি সড়কের মধ্যবর্তী বিভাজকের ওপর সম্পূর্ণ অনিরাপদভাবে শুইয়ে রাখা হয়েছে শিশুটিকে। যানজটের সময় মা তার আদরের শিশু সন্তানকে এভাবে শুইয়ে রেখে তড়িঘড়ি করে গাড়ির কাছে ছুটে যান সাহায্যের প্রত্যাশায়। ছবিটি কাকরাইল এলাকা থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ পূর্বাহ্ন
একটি ভাসমান সবজি বাজার
ধান-নদী-খাল এই তিনে বরিশাল। নদী-নৌকা এই অঞ্চলের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কৃষক নিজেদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে এখনো নৌকার ওপর ভরসা করেন।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
জলাবদ্ধতা থেকে পরিত্রাণ নেই চট্টগ্রামের মেয়রেরও
দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং একের পর এক খাল ভরাটে বছরের পর বছর ধরে বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা।
৪ আগস্ট ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
‘স্বাস্থ্যবিধি মেনে’ গরুর হাট!
করোনা সংক্রমণ রোধে দেওয়া ‘কঠোর লকডাউন’ তুলে নেওয়ার পর প্রথম দিনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জের গরু-ছাগলের হাট।
১৭ জুলাই ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
মানিকগঞ্জের লকডাউন!
মানিকগঞ্জ জেলা শহরে ঢুকলে বুঝাই যায় না যে লকডাউন চলছে। শহীদ রফিক সড়কে লেগে আছে গাড়ির জট। হেঁটেও চলাচল করা যাচ্ছে না।
১২ জুলাই ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
লকডাউনে পুরান ঢাকা!
রাজধানীর পুরান ঢাকার একটি সড়কের চিত্র। দেখে মনে হচ্ছে, এখানে লকডাউন বা মানুষের চলাচলে কোনো বিধিনিষেধ নেই। সামাজিক দূরত্ব কেউই মানছেন না। গতকাল ৮ জুলাই ইসলামপুর এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আমরান হোসেন।
৯ জুলাই ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ন
ছবিতে দেশের প্রথম মেট্রো ট্রেনের ভেতর-বাহির
প্রথমবারের মতো ডিপোর ভেতরে চালিয়ে দেখা হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার দুপুর ১১টা ৫৩ মিনিটে উত্তরায় বৈদ্যুতিক ট্রেনটি পাঁচ কিলোমিটার গতিতে ওয়ার্কশপ থেকে কোচ আনলোডিং জোনে নিয়ে আসার মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। সব ঠিকমতো চললে আগামী বছর যাত্রী নিয়ে মতিঝিল ও উত্তরার মধ্যে চলবে দেশের প্রথম মেট্রো রেল।
১১ মে ২০২১, ০১:১৩ অপরাহ্ন