১৮ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি এপ্রিলে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, খাদ্য দ্রব্য ও খাদ্য বহির্ভুত জিনিসপত্রের ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশে। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ।
১৮ মে ২০২২, ০৬:২২ অপরাহ্ন
খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস
সম্প্রতিকালে বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়লেও সরকারের পরিসংখান এজেন্সি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি ১০ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ পয়েন্টে। তার আগের মাসে এই হার ছিল ৬ দশমিক ৩৪ পয়েন্ট।
১৮ মে ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
কাঁচামাল হিসেবে বাংলাদেশি কাপড়ের চাহিদা বাড়ছে দেশে ও বাইরে
বিশ্বের প্রধান আন্তর্জাতিক পোশাক খুচরা বিক্রেতারা কাঁচামাল হিসেবে বাংলাদেশি কাপড়ের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে কাঁচামাল সরবরাহের জন্য অপেক্ষাকৃত কম সময় নেওয়া বা কম লিড টাইম থাকা এবং পণ্য পরিবহনের খরচের ক্ষেত্রে সাশ্রয়।
১৮ মে ২০২২, ১২:৩১ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র চিকিৎসা ও হজের জন্য নিজস্ব অর্থায়নে বিদেশ ভ্রমণ করা যাবে।
১৮ মে ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
আড়াই লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্যে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।
১৭ মে ২০২২, ০৬:৪৫ পূর্বাহ্ন
১৭ মে থেকে বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট
দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রয়োজনীয় ক্রেন, ফর্কলিফটের অভাবে পণ্য লোড-আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
১৬ মে ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন
‘ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে’
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি, সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
১৫ মে ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত টাকার মান কমানোর তাগিদ
বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য সত্ত্বেও বাংলাদেশে উচ্চ আমদানি অব্যাহত আছে। এই প্রবণতা ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন ডলারের বিপরীতে এখন পর্যন্ত টাকার বড় ধরনের কোনো অবমূল্যায়ন না হওয়ায় তা বৈদেশিক মুদ্রার বাজারে বিশৃঙ্খলা তৈরি করেছে।
১৫ মে ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কায় নতুন ঝুঁকিতে বাংলাদেশ
করোনাভাইরাস সংক্রমণ হ্রাস, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে ২০২২ সালের শুরুতে বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে বাড়বে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফেব্রুয়ারির শেষদিক থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
১৪ মে ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহায়তায় অগ্রাধিকার দেবে এডিবি
এলডিসি থেকে উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহায়তার বিষয়টিকে অগ্রাধিকার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
১৩ মে ২০২২, ০৩:২১ অপরাহ্ন
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশ সপ্তম: বিশ্বব্যাংক
প্রবাসী আয় প্রাপ্তিতে ২০২১ সালে শীর্ষ ১০ দেশের মধ্যে ৭ম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
১৩ মে ২০২২, ০১:২৩ অপরাহ্ন
ডলার সংকট এড়াতে জনপ্রিয় পলিসি পরিত্যাগ করতে হবে
বাংলাদেশের অর্থনীতি অদূর ভবিষ্যতে কী ধরনের সংকটে পড়তে পারে তা নিয়ে দ্য ডেইলি স্টারের বাণিজ্য পাতায় আজ থেকে পাঁচ মাস আগে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন ছাপা হয়েছিল। এতে তিনটি সম্ভাব্য সংকটের ওপর জোর দেওয়া হয়। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার অসঙ্গতি এবং ব্যাংকগুলোতে ক্যাশ টাকার অপ্রতুলতাকে প্রধান সংকট হিসেবে দেখানো হয়েছিল।
১১ মে ২০২২, ০৩:১১ অপরাহ্ন
১ হাজার টাকার লাল নোট বাতিলের খবর গুজব: বাংলাদেশ ব্যাংক
১ হাজার টাকা মূল্যমানের লাল নোট ৩০ মের পর থেকে বাতিল হবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে যে তথ্য ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১১ মে ২০২২, ১২:৩২ অপরাহ্ন
বিদেশ সফর বন্ধ ও আমদানিনির্ভর প্রকল্প পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ও কম গুরুত্বপূর্ণ আমদানিনির্ভর প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১১ মে ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
বৈষম্যের কারণে মাথাপিছু আয়ের তথ্যকে ‘নিষ্ঠুর রসিকতা’ ভাবছে মানুষ
‘যে আয় মানুষের মাথার পেছনে থাকে, জনগণ যে আয় দেখতে পায় না, তাকে মাথাপিছু আয় বলে।’
১০ মে ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ ডলার
এ বছর মাথাপিছু আয় ২৩৩ ডলার বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে দাঁড়িয়েছে। গত বছর যা ছিল ২ হাজার ৫৯১ ডলার।
১০ মে ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
অর্থনৈতিক পুনরুদ্ধার ও টিকা ক্রয়ে প্রায় ২.২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি
করোনা মহামারিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ও টিকা ক্রয়ে বাংলাদেশকে প্রায় ২.২ বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
৯ মে ২০২২, ০৪:২৩ অপরাহ্ন
মূলধন ঘাটতিতে রূপালী ব্যাংক: অডিটর
পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালি ব্যাংক ২০২১ সালে পর্যাপ্ত মূলধন রাখতে পারেনি বলে জানিয়েছে ব্যাংকের অডিটর।
৯ মে ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
করোনায় ‘স্বপ্ন’র ১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ বিক্রি
করোনা মহামারিতেও বাংলাদেশের বৃহত্তম চেইনশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে ‘স্বপ্ন’র মোট বিক্রি ১৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৫ কোটি টাকা হয়েছে। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা।
৮ মে ২০২২, ০২:৩৫ পূর্বাহ্ন
ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
৭ মে ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন