এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ
সত্তর দশকে দক্ষিণ কোরিয়ার এলডিসি উত্তরণ সময়ে দেশটি অধিক হারে রপ্তানিমুখী শিল্পের ওপর মনোনিবেশ করায় আজ পৃথিবীজুড়ে ইলেকট্রনিক্স, কেমিক্যাল, অটোমোবাইল, মেশিনারীজ প্রভৃতি পণ্য রপ্তানিতে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের অনুসরণ করে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে রপ্তানিমুখী শিল্পের শিল্পায়ন সম্প্রসারণের ওপর অধিক গুরুত্বারোপ করা প্রয়োজন।
১৯ এপ্রিল ২০২২, ১২:১১ অপরাহ্ন
মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৬.২২ শতাংশ, ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ
নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধির থাকার প্রভাবে গত মার্চ মাসে দেশে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী গত মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৬.২২ শতাংশ যা ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ।
১৯ এপ্রিল ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
৯ মাসে বিদেশি ঋণের ব্যবহার বেড়েছে ৫৭ শতাংশ
চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের ব্যবহার ও প্রতিশ্রুতি বেড়ছে। অর্থবছরের প্রথম ৯ মাসে ঋণের ব্যবহার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে ঋণ সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৭ শতাংশ।
১৮ এপ্রিল ২০২২, ০২:৫৭ অপরাহ্ন
পরিবেশবান্ধব ইট উৎপাদনে পুরস্কার পেল ৫ প্রতিষ্ঠান
উন্নত প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমাতে ৫টি পরিবেশবান্ধব ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ৮৭ লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।
১৮ এপ্রিল ২০২২, ০১:১৬ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে ৫৪ শতাংশ গার্মেন্টস শ্রমিকের বেতন এমএফএসে: সানেম
গত ফেব্রুয়ারি মাসে ৫৪ শতাংশ গার্মেন্টস শ্রমিক বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বেতন পেয়েছেন এবং বাকি ৪৬ শতাংশ পেয়েছেন নগদ অর্থ।
১৮ এপ্রিল ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
ভরা মৌসুমেও পাবনা, সিরাজগঞ্জের তাঁতিদের মুখে হাসি নেই
দফায় দফায় সুতা, রঙসহ তাঁত কাপড়ের কাঁচামালের দাম বাড়ায় কাপড় তৈরি করে উৎপাদন খরচও তুলতে পারছে না দেশের বৃহত্তম তাঁত সমৃদ্ধ অঞ্চল পাবনা ও সিরাজগঞ্জের প্রান্তিক তাঁতিরা।
১৮ এপ্রিল ২০২২, ০৯:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার এবং দরিদ্রমানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার (৪ হাজার ৩০০ কোটি টাকা) নগদ ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
১৮ এপ্রিল ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন
ডিএসইর টার্নওভার এক বছরের মধ্যে সর্বনিম্ন
মাত্র ২ দিন বৃদ্ধির পর শেয়ার বাজার আজ রোববার আবার পতনের প্রবণতায় ফিরে এসেছে। শেয়ার বাজারের টার্নওভার এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।
১৭ এপ্রিল ২০২২, ১২:০৮ অপরাহ্ন
‘উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষ বিপর্যস্ত’
আগামী অর্থবছরের বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির লাগাম টানার ওপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি আয়োজিত এক সভায়।
১৭ এপ্রিল ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট থেকে ৫০০ প্যাকেট চুরুট জব্দ
ভারতে পাচারকালে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।
১৫ এপ্রিল ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
২ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক
২ বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার শুরু হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এ স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছিল।
১৪ এপ্রিল ২০২২, ১২:১৮ অপরাহ্ন
রিজার্ভ কেলেঙ্কারি: প্রধান ৩ বিবাদীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করেননি আদালত
রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় নিউইয়র্কের আদালতে দায়ের হওয়া মামলার প্রধান ৩ বিবাদীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৩ এপ্রিল ২০২২, ০২:০৩ অপরাহ্ন
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ: বিশ্বব্যাংক
মহামারির প্রভাব কাটিয়ে বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দারিদ্র হ্রাস পাওয়ার তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটির হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।
১৩ এপ্রিল ২০২২, ০১:১৫ অপরাহ্ন
দুর্নীতি, উচ্চ ব্যয়ের জেরে লোকসানে ৯ ব্যাংক
আর্থিক কেলেঙ্কারি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ২০২১ সালে নিট লোকসানের সম্মুখীন হয়েছে ৯টি ব্যাংক। এর মধ্যে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
১২ এপ্রিল ২০২২, ০১:০৪ অপরাহ্ন
নিত্যপণ্যের উচ্চমূল্যে কষ্টে মধ্যবিত্তরাও: সিপিডি
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি কম আয়ের মানুষসহ মধ্যবিত্তদেরও কষ্টকর অবস্থায় ফেলেছে। আজ মঙ্গলবার জাতীয় বাজেটকে সামনে রেখে নিজেদের প্রস্তাবনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
১২ এপ্রিল ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন
১০ টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে রোববার
গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে ১০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাতে শুরু করেছে সরকার। আগামী রোববার থেকে নতুন নোট বাজারে পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৭ লাখ ৪০ হাজার ডলার বিনিয়োগ করবে গুডউড
বেপজা অর্থনৈতিক অঞ্চলে কানাডা ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স গুডউড (ঢাকা) কোম্পানি লিমিটেড বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে।
৭ এপ্রিল ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৯ শতাংশের সম্ভাবনা: এডিবি
বাংলাদেশে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও উচ্চপ্রবৃদ্ধি বজায় থাকবে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে বলা হয়েছে।
৬ এপ্রিল ২০২২, ০৩:৫৯ পূর্বাহ্ন
আরও ১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই
লজিস্টিক-টেক কোম্পানি পেপারফ্লাই মঙ্গলবার শীর্ষস্থানীয় ভারতীয় প্রযুক্তিভিত্তিক ই-কমার্স লজিস্টিক সমাধান প্রদানকারী ইকম এক্সপ্রেস থেকে আরও ১০২ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে।
৫ এপ্রিল ২০২২, ০৬:০০ অপরাহ্ন
ডিএসইতে লেনদেন এক বছরে সর্বনিম্ন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারের সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা, যা গত প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন।
৫ এপ্রিল ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ন