৫ বছরের জন্য ০.৫ শতাংশ উৎস কর অব্যাহত রাখার আহ্বান বিজিএমইএ'র
বিদ্যমান শূন্য দশমিক পাঁচ শতাংশ উৎস কর আগামী পাঁচ বছরের জন্য অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি সাধারণত প্রতি বছর বাজেটের আগে ও পরে উত্স কর কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি করে।
৫ জুন ২০২১, ১২:২৩ অপরাহ্ন
উৎপাদনশীল খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের পক্ষে এফবিসিসিআই
সময় বেঁধে দিয়ে সরকার অপ্রদর্শিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দিতে পারে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন।
৫ জুন ২০২১, ১২:২২ অপরাহ্ন
বাংলাদেশ: উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ
বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ফলে যে যে সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো মোকাবিলায় সতর্ক রয়েছে সরকার।
৫ জুন ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ন
উপেক্ষিত কর্মহীন ও এসএমই খাত
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতকে পুনরায় সচল করতে সরাসরি কোনো নগদ প্রণোদনার প্রস্তাব আসেনি। এ খাত সংশ্লিষ্ট লাখো লোক কাজ হারালেও, বাজেটে সরকার কেবল স্বল্প আকারে কিছু কর মওকুফের প্রস্তাব করেছে।
৪ জুন ২০২১, ১০:০৬ পূর্বাহ্ন
কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ থাকছে না
সরকার উৎস সম্পর্কে কোনো জিজ্ঞাসা ছাড়াই চলতি অর্থবছরে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছিল, ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ আর থাকছে না।
৪ জুন ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন
অতি ধনীদের জন্য সারচার্জ বাড়ল
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অতি ধনীদের জন্য সারচার্জ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিট সম্পদ ৫০ কোটি টাকার বেশি হলে ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে। আগের অর্থবছরে এই সারচার্জ ছিল ৩০ শতাংশ।
৩ জুন ২০২১, ০৩:০৩ অপরাহ্ন
বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ না দেওয়ায় টিআইবির সাধুবাদ
২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ দানের বিষয়ে নতুন করে ঘোষণা না দেওয়াকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ জুন ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারে নারী উদ্যোক্তদের কর দিতে হবে না
করোনা মহামারিতে অর্থনৈতিক মন্দা মোকাবিলায় নারী উদ্যোক্তা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ জুন ২০২১, ০১:৩৩ অপরাহ্ন
বাজেট ঘাটতি ২,১৪,৬৮১ কোটি টাকা: পূরণ হবে যেভাবে
২০২১-২২ অর্থবছরের সামগ্রিক বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৫ দশমিক ৫ শতাংশ।
৩ জুন ২০২১, ০১:০৮ অপরাহ্ন
বরাদ্দ কমছে ১৩ মন্ত্রণালয়-বিভাগের
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকারের ১৩টি মন্ত্রণালয় ও বিভাগে চলতি ২০২০-২১ অর্থবছরের তুলনায় কম বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
৩ জুন ২০২১, ১২:৩৭ অপরাহ্ন
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশ
২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
৩ জুন ২০২১, ১২:২৪ অপরাহ্ন
স্যানিটারি ন্যাপকিন উৎপাদন ও কাঁচামাল আমদানিতে ভ্যাট সুবিধা বাড়ছে
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে বিদ্যমান ভ্যাট সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৩ জুন ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
বাজেটে করপোরেট কর ২.৫ শতাংশ হারে কমানোর প্রস্তাব
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে ব্যাংক, তামাকজাত পণ্য ও মোবাইল অপারেটর ছাড়া তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের করপোরেট কর আড়াই শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
৩ জুন ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে
করোনা মহামারিতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরেও দেশের তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত এক শতাংশ প্রণোদনা প্রদান অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৩ জুন ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রোটিনের অব্যাহত চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে।
৩ জুন ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
বাজেট ২০২১-২২: ই-জুডিসিয়ারি বাস্তবায়নের প্রস্তাব
দেশের বিচার বিভাগে গতিশীলতা আনতে প্রস্তাবিত বাজেটে ই-জুডিসিয়ারি বাস্তবায়নের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন তিনি এই প্রস্তাব করেন।
৩ জুন ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন
৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
৩ জুন ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
এক ব্যক্তির কোম্পানির করপোরেট করহার কমে ২৫ শতাংশ
আগামী অর্থবছর থেকে এক ব্যক্তির কোম্পানি আইন কার্যকর হতে পারে। এ ধরনের কোম্পানিগুলোর জন্য ২৫ শতাংশ করপোরেট কর ধার্য করা হয়েছে।
৩ জুন ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
মাথাপিছু আয় এখন ২২২৭ মার্কিন ডলার
দেশে মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। ২০০৫-২০০৬ অর্থবছরে এ আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার।
৩ জুন ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
ডিজিটাল ট্রান্সফরমেশনের আরও ৬ খাত করমুক্ত ঘোষণা
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে বিদ্যমান ২২ খাতের পাশাপাশি আরও ছয়টি নতুন খাতকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
৩ জুন ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন