ছাঁটাই আর মজুরি কর্তনে বিধ্বস্ত পোশাক শ্রমিকের জীবন

মহামারির মধ্যে তৈরি পোশাকখাতের শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য কারখানা মালিকরা সরকারের কাছ থেকে ৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুবিধা নিয়েছিলেন। এরপরেও গত বছর লাখ লাখ পোশাক শ্রমিক ছাঁটাই বা কর্মচ্যুতির শিকার হয়েছেন।
১ মে ২০২১, ০৪:৫১ অপরাহ্ন

২০২০ সালে ৩৫ ভাগ গার্মেন্টস কর্মীর বেতন কমেছে: ইউএনডিপির গবেষণা

করোনা মহামারিতে ২০২০ সালে দেশের ৩৫ ভাগ তৈরি পোশাক কর্মীর বেতন কমেছে। আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে কর্মীরা দেনায় জড়িয়ে পড়েছেন। সেই সঙ্গে চাকরি হারিয়েছেন অনেক নারী কর্মী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
২৯ এপ্রিল ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন

বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘ মেয়াদি নগদ অর্থ সহায়তায় বরাদ্দ প্রয়োজন: সিপিডি

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘ মেয়াদি আর্থিক নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সব পণ্যের ওপর করের হার কমিয়ে আনার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ বৃহস্পতিবার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরা হয়।
২৯ এপ্রিল ২০২১, ০৮:৫৫ পূর্বাহ্ন

করোনায় তাঁত শিল্প হুমকির মুখে

প্রতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে ওঠে পাবনা ও সিরাজগঞ্জের তাঁত পল্লীগুলো। তবে, এবার করোনা মহামারির কারণে দেশের বৃহত্তম এই তাঁত এলাকায় সেই দৃশ্য নেই। গত বছরেও করোনা মহামারির কারণে কাঙ্ক্ষিত ব্যবসা করতে না পেরে পুঁজি হারিয়েছেন অনেকেই। লক্ষ্য ছিল চলতি বছরে সেই ক্ষতি কাটিয়ে ওঠা। কিন্তু, এবারও ঈদের ব্যবসা শুরু করার আগেই করোনার থাবায় হুমকির মধ্যে পড়েছে দেশের বৃহত্তম এই তাঁত শিল্প এলাকা। তাঁত শিল্পকে বাঁচাতে সংকট নিরসনে সরকারের প্রতি সহযোগিতার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
২৬ এপ্রিল ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন

মহামারিতে প্রায় ৭৮ শতাংশ নারী-প্রধান পরিবার অর্থনৈতিক সংকটে: জরিপ

চলমান করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশের প্রায় ৭৮ শতাংশ নারী-প্রধান পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, অর্থনৈতিক সংকটে থাকা অধিকাংশ নারী অনানুষ্ঠানিক খাতের। তাদের অনেকেই কাজ বা চাকরি হারিয়েছেন, পাশাপাশি ঘরের কাজের চাপও বেড়েছে।
২৪ এপ্রিল ২০২১, ০২:০৭ অপরাহ্ন

লোকসানের আশঙ্কায় আরও কয়েকটি ব্যাংক

ব্যাংকের ব্যবসায় মন্দাবস্থা শুরু হয়েছে। সরকার ঘোষিত এক ডিজিটের সুদের হার বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংকগুলোর মুনাফা কমতে শুরু করেছে। তার ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব এই সংকটকে আরও প্রকট করে তুলেছে। ব্যাংক কর্মকর্তারা আশঙ্কা করছেন, ব্যাংক ব্যবসায় ভাটা কেবল শুরু। আগামীতে আরও কিছু ব্যাংক নতুন করে লোকসানে পড়তে পারে।
২ আগস্ট ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এডিবির সঙ্গে ২ ঋণ চুক্তি সই

দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ১৪ কোটি ২০ লাখ ডলারের দুটি ঋণ চুক্তি সই হয়েছে। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
৩০ জুন ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

করোনা মোকাবিলায় এডিবির ৩ লাখ ডলার সহায়তা

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম কিনতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তিন লাখ ডলার জরুরি অনুদান সহায়তা অনুমোদন করেছে।
২৮ মার্চ ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পিছিয়ে অক্টোবরে

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার পেছানোর ঘোষণা দিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান এই ঘোষণা দেন।
১৬ মার্চ ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

রবি শস্যের বাম্পার ফলন হওয়ায় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্থানীয় বাজারে পেঁয়াজের দাম পড়ে যেতে পারে এমন আশঙ্কায় কৃষকদের ক্ষতির মুখ থেকে বাঁচাতে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার দেশটির অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সিদ্ধান্ত নেন।
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন

রসুন, আদা আমদানিতে চীনের বিকল্প আছে: বাংলাদেশ ট্যারিফ কমিশন

করোনাভাইরাস নামক প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের মশলা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে চীনের বিকল্প হিসেবে মালয়েশিয়া ও মিশর থেকে রসুন আমদানি করতে পারে বাংলাদেশ।
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন

মোদি সরকারের অব্যবস্থাপনায় ভারত ডুবছে মন্দায়: মনমোহন

ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস আমলের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বর্তমান বিজেপি সরকারের সার্বিক চূড়ান্ত অব্যবস্থাপনাই মন্দার কারণ।
১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

বিশেষ দূত অপু বিশ্বাস

ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। সেখানে প্রদর্শিত হবে দুই বাংলার চলচ্চিত্র।
২৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৯ পূর্বাহ্ন

মহাবিপদে চীন, চলে যাচ্ছে বিনিয়োগকারীরা

চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে নতুন সমস্যার মুখে পড়েছে মহাপ্রাচীরের দেশটি। সে দেশে বিনিয়োগকারী এশীয় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্যান্য দেশগুলোতে।
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ পূর্বাহ্ন

‘উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ, তবে চ্যালেঞ্জও আছে সামনে’

উন্নয়নশীল দেশের তালিকায় উঠলেও তা ধরে রাখতে ২০২১ সাল পর্যন্ত অনেক কষ্ট করতে হবে বাংলাদেশকে। অবকাঠামো, রেল, সড়ক, বিদ্যুৎ ছাড়াও মাথাপিছু আয়ের বর্তমান গড়-সূচক বাড়াতে হবে আরও।
২৪ জুলাই ২০১৮, ১২:২৮ অপরাহ্ন

রপ্তানির জন্যে পুরস্কৃত হলো ৬৩ প্রতিষ্ঠান

গত ২০১৪-১৫ অর্থবছরে সেরা রপ্তানির জন্যে সরকার পুরস্কৃত করেছে ৬৩ প্রতিষ্ঠানকে।
১৫ জুলাই ২০১৮, ১১:২৯ পূর্বাহ্ন

‘সম্পর্ক’ নিয়ে প্রিয়াঙ্কার ভাষ্য

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাসের ‘সম্পর্ক’ নিয়ে আভাসে, ইঙ্গিতে অনেক কথা বললেও স্পষ্ট করে কোনো কিছু বলছেন না তিনি।
১৫ জুলাই ২০১৮, ০৯:১৩ পূর্বাহ্ন