ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস পেলেন যারা

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠান শুরু হয়। এসময় এক ছাদের নিচে দেখা যায় দেশের বিনোদন জগতের পরিচিত মুখ, নির্মাতা, অভিনয় ও সংগীতশিল্পীদের।

দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের সেরাদের।

এবারের আয়োজনে পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চার বিভাগে সরাসরি দর্শকদের ভোটে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮টি ও এর সঙ্গে একটি পপুলার চয়েজ পুরস্কার দেওয়া হয়।

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরের বিজয়ীরা

পপুলার বিভাগ 

  • সেরা অভিনয়শিল্পী (পুরুষ): আফরান নিশো (আকা)

  • সেরা অভিনয়শিল্পী (নারী): মেহজাবীন চৌধুরী (নীল সুখ) 

  • সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): মনোজ প্রামাণিক (অমীমাংসিত) 

  • সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): রুনা খান (বোহেমিয়ান ঘোড়া)

  • সেরা পরিচালক (নাটক বা সিরিজ): ভিকি জাহেদ (আকা) 

  • সেরা পরিচালক (চলচ্চিত্র): রায়হান রাফী (আমলনামা)

  • সেরা চলচ্চিত্র: ঘুমপরী (চরকি) 

  • সেরা নাটক বা সিরিজ: বোহেমিয়ান ঘোড়া (হইচই)


ক্রিটিকস বিভাগ 

  • সেরা অভিনয়শিল্পী (পুরুষ): মোশাররফ করিম (বোহেমিয়ান ঘোড়া)
  • সেরা অভিনয়শিল্পী (নারী): তমা মির্জা (আমলনামা)।
  • সেরা পরিচালক চলচ্চিত্র, নাটক বা সিরিজ: নুহাশ হুমায়ুন (২ষ)
  • সেরা চলচ্চিত্র, নাটক বা সিরিজ: ফেউ (চরকি)
  • সেরা চিত্রগ্রাহক: জোয়াহের মুসাব্বির জ্যোতি ও আবদুল মামুন (২ষ)
  • সেরা মেকআপ আর্টিস্ট: মো. ইমন হোসেন ও স্বর্ণা ভৌমিক (২ষ)
  • সেরা সম্পাদনা: ফুয়াদ সৌরভ (২ষ)
  • সেরা চিত্রনাট্য: নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান (২ষ)
  • সেরা কস্টিউম: ইদিলা ফরিদ তুরিন (২ষ)
  • সেরা শিল্প নির্দেশক: রাইন্নির বর্ষণ (২ষ)
     

সংগীত বিভাগ

  • সেরা শিল্পী: মাহতিম সাকিব ও সিঁথি সাহা (প্রেমেরই জখম, ঘুমপরী) 
     
  • সেরা সুরকার: জাহিদ নিরব (প্রেমেরই জখম/ ঘুমপরী) 
     
  • সেরা গীতিকার: জাহিদ প্রীতম (প্রেমেরই জখম/ ঘুমপরী)
     
  • সেরা সংগীত: ঈশান মজুমদার (গুলবাহার)
     
  • সেরা আবহ সংগীত (ক্রিটিকস): রুসলান রেহমান (গুলমোহর) 
     
  • সেরা সাউন্ড ডিজাইন (ক্রিটিকস): রাজেশ সাহা, সজীব রঞ্জন বিশ্বাস ও রাশীদ শরীফ শোয়েব (২ষ)


ইন্ডিভিজুয়াল বিভাগ 

  • সেরা কনটেন্ট ক্রিয়েটর: সুনেহরা তাসনিম ও সৈয়দ রাশাদ ইমাম তন্ময়

  • সেরা কনটেন্ট ক্রিয়েটর (তথ্য-বিনোদন বা পডকাস্ট): লাবিদ রাহাত 

  • সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি বা ভ্রমণ): নাদির অন দ্য গো

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

  • দাগি (চরকি)

 

 

বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন তারকারা। রেড কার্পেটে তাদের স্বাগত জানান প্রিয়ন্তী উর্বী ও প্রান্তর দস্তিদার। এবারের আয়োজনটি সঞ্চালনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।

সন্ধ্যায় শুরু হওয়া আয়োজনে নৃত্য পরিবেশন করেন আলিফিয়া স্কোয়াড ও সারিকা সাবাহ। এছাড়া বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ।

প্রথমবারের মতো এ অনুষ্ঠানে পারফর্ম করেন মেহজাবীন চৌধুরী। শেষে সংগীত পরিবেশন করেন ইমন চৌধুরীর ব্যান্ড বেঙ্গল সিম্ফনি।

পুরস্কার বিতরণ, তারকাদের উপস্থিতি ও নানা পরিবেশনায় জমজমাট হয়ে ওঠে এবারের আয়োজন। তবে ট্রফি আর করতালির বাইরেও এই আয়োজনের মূল আকর্ষণ—দর্শকের মনে জায়গা করে নেওয়া গল্প, আর সেই গল্পের পেছনে থাকা নির্মাতা ও শিল্পীদের সৃজনশীল কাজ।

বাংলাদেশের ওটিটি শিল্পের সামনে যে আরও অনেক গল্প বলার সুযোগ রয়েছে, সেই প্রত্যাশাও তুলে ধরা হয় এবারের আসরে।