‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি মারা গেছেন
ভারতীয় চলচ্চিত্র শিল্প বলিউডের প্রবীণ নির্মাতা কুকু কোহলি মারা গেছেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রতিবেদন অনুযায়ী, কুকু কোহলির আসল নাম অবতার কোহলি। হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে তিনি বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে— রয়েছে ‘ফুল অউর কাঁটে’, ‘সোহাগ’, ‘হকিকত’, ‘আনারি নম্বর ওয়ান’ ও ‘ইয়ে দিল আশিকানা’।
তবে কুকু কোহলি সবচেয়ে বেশি পরিচিত ‘ফুল অউর কাঁটে’ সিনেমার জন্য। ১৯৯১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমে বলিউডে নায়ক হিসেবে অভিষেক হয় অজয় দেবগনের। সিনেমাটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ছিল।
প্রতিবেদন অনুযায়ী, কুকু কোহলি মুম্বাইয়ের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৯০ সালে অভিনেত্রী অরুণা ইরানিকে বিয়ে করেন কুকু কোহলি। এর আগে রিতা কোহলির সঙ্গে তার বিয়ে হয়েছিল। প্রথম সংসারে তার দুই মেয়ে পূজা কোহলি ও চলচ্চিত্র নির্মাতা কারিশমা কোহলি।