দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক

স্টার অনলাইন ডেস্ক

দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—সময়মতো শুটিং স্পটে পৌঁছাতে মেট্রোরেলে চড়ে বসলেন বলিউড তারকা হৃতিক রোশন। 'কৃষ'খ্যাত এই নায়ককে ট্রেনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।

আজ শুক্রবার বিকেলে হৃতিক তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেট্রোতে থাকা অন্য যাত্রীরা হৃতিকের সঙ্গে ছবি তুলছেন। হৃতিকও হাসি মুখে তাদের ফ্রেমে ধরা দিচ্ছেন।

মুম্বাই শহরে মেট্রো চড়ার অভিজ্ঞতা 'অসাধারণ' বলে জানান তিনি। তার ওই পোস্টের কমেন্টবক্সে প্রশংসা ও উচ্ছ্বাস জানিয়েছেন মা পিংকি রোশন, প্রেমিকা সাবা আজাদ, অনিল কাপুর, আলিম হাকিমসহ অসংখ্য তারকা ও ভক্ত।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

যানজটগ্রস্ত শহরের তালিকায় মুম্বাইয়ের অবস্থান পঞ্চম। মুম্বাইয়ের রাস্তায় প্রায় ৪১ লাখ গাড়ি চলাচল করে। যানজটের কারণে প্রতি বছর ৪১০ বিলিয়ন ভারতীয় রূপি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় শহরটি, পাশাপাশি বছরে  ১২১ কর্মঘণ্টা নষ্ট হয়।

হৃতিক বর্তমানে সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ঘরানার সিনেমা 'ফাইটার' এর শুটিং এ ব্যস্ত। এই সিনেমায় হৃতিকের পাশাপাশি দীপিকা পাডুকোন ও অনিল কাপুরকে দেখতে পাবেন ভক্তরা। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস