চলচ্চিত্র পরিচালক রহীম নওয়াজ মারা গেছেন

​​​​​​​স্টার অনলাইন রিপোর্ট

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক রহীম নওয়াজ। গতকাল শুক্রবার রাতে ঢাকার কল্যাণপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

রহীম নওয়াজের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক কবিরুল ইসলাম রানা।

চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত 'সংগম' চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আসেন রহীম নওয়াজ। পরবর্তীতে তিনি স্টার সিনেওয়ার্ক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে 'দুই ভাই' ও 'সংসার' চলচ্চিত্র নির্মাণ করেন।

তার একক পরিচালিত প্রথম সিনেমা 'সুয়োরানী দুয়োরানী'। অন্য সিনেমার মধ্যে আছে 'মনের মতো বউ', 'যোগ বিয়োগ'।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।