ঘূর্ণিঝড় ‘গুলাব’ সন্ধ্যায় ভারতে আঘাত হানতে পারে: আবহাওয়া অধিদপ্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় গুলাব আজ রোববার সন্ধ্যায় ভারতের অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
চরভদ্রাসনে আবারও পদ্মায় ভাঙন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪ দিন বিরতি দিয়ে পদ্মা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রামে গতকাল শুক্রবার বিকেল থেকে ভাঙন শুরু হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:০০ অপরাহ্ন
পদ্মার তীর রক্ষা বাঁধের ৫০ মিটার নদীগর্ভে
ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার অংশ বোল্ডারসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ডিক্রির চর ইউনিয়নের শহরতলীর আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গী সংলগ্ন সিএনবি ঘাট নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটেছে।
২৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
রাজারহাটে তিস্তায় ৫ গ্রাম বিলীন
এক সপ্তাহ আগেও সেখানে বসতভিটা ছিল। ছিল প্রাণের স্পন্দন ও মানুষের কোলাহল। পায়ে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশায় লোকজন চলাচল করতেন। এখন সেখানে শুধু পানি আর পানি। চলছে নৌকা। সাক্ষী হয়ে নদীর মাঝখানে এখনো দাঁড়িয়ে আছে একটি নারিকেল গাছ। লড়াই করছে স্রোতের সঙ্গে।
১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে নিম্নচাপ: স্পিডবোট, ট্রলার চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ মঙ্গলবার সকাল থেকে বরিশাল অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাত শুরু হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ-জলোচ্ছ্বাসের সম্ভাবনা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন
কুড়িগ্রামে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের চরে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার অষ্টমীর চরে এ ঘটনা ঘটে।
১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৭ অপরাহ্ন
বন্যায় ফুলগাজীর ৬ গ্রাম আবারও প্লাবিত
ফেনীর ফুলগাজীতে পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় আবারও ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার এক দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলায় বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের দক্ষিণ নোয়াখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে কমছে যমুনার পানি
টানা ২০ দিন পর সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। তবে যমুনায় পানি কমলেও এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে পানিবন্দী এলাকা থেকে পানি নামতে শুরু করবে, তবে পুরোপুরি পানি নেমে যেতে বেশ কিছুদিন সময় লাগবে।
৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ মেগা পরিকল্পনার আহ্বান খুলনা সমিতির
সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ উপকূলবাসীর জীবনমান উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকার বৃহত্তর খুলনা সমিতি। আজ শনিবার সকাল ১১টায় ভার্চুয়ালি আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, করটিয়া-সিলিমপুর বাঁধে ভাঙন
যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও এর শাখা ধলেশ্বরী ও ঝিনাইসহ অনান্য নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলার ১২টি উপজেলার মধ্যে কমপক্ষে ছয়টি উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত রয়েছে ভাঙন।
৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন
খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে লাখো মানুষ
কুড়িগ্রাম ও লালমনিরহাটে ২৬টি নদীর পানি বেড়েছে। দুই জেলার ১৪টি উপজেলার প্রায় চার শতাধিক চর-দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামের লাখো মানুষ বন্যার কবলে পড়েছেন।
৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন
রাজারহাটে তিস্তায় বিলীন আরও ২৩০ বসতভিটা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামের আরও ২৩০ বসতভিটা তিস্তা নদীর গর্ভে চলে গেছে।
৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
রাজবাড়ীতে ৬৭ গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী
রাজবাড়ীতে গত দুদিন ধরে আবার পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। জেলার তিনটি পয়েন্টেই পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের হিসাব বলছে, এই জেলায় ৬৭টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬ অপরাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আরও তিন জন আহত হয়েছেন।
২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৬ অপরাহ্ন
যমুনার ভাঙনে বিলীনের পথে সিরাজগঞ্জের জালালপুর গ্রাম
কয়েক মাস আগেও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে ছিল প্রায় ছয় শতাধিক বাড়ি-ঘর, স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান। বর্ষার আগেই ভাঙনের কবলে পড়ে গ্রামটি। বর্ষা শুরুর পরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার ভাঙনে গ্রামের প্রায় পাঁচ শতাধিক বাড়ি-ঘর, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গ্রামের বেশির ভাগ অবকাঠামো বিলীন হয়ে গেছে।
২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৪৯ সেমি ওপরে, প্লাবিত নতুন এলাকা
কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি আরও পাঁচ সেন্টিমিটার বেড়েছে। এখন তা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার প্রায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি বেড়ে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির।
১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন
কুড়িগ্রামের ৫০ হাজার বানভাসি খাবার ও বিশুদ্ধ পানি সংকটে
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে আছেন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদী পাড়ের ৫০ হাজার বানভাসি মানুষ। বানভাসিদের অনেকে বাড়ি-ঘর ছেড়ে আসবাবপত্র ও গরু ছাগল নিয়ে গত ছয় দিন ধরে সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন।
১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন