ঘূর্ণিঝড় ইয়াস: হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্টি হওয়া জোয়ারের পানিতে ভেসে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চর আমানউল্লা গ্রামের বেড়ীবাঁধের পাশে গাছের সঙ্গে আটকে থাকা ওই মরদেহটি উদ্ধার করা হয়।
২৮ মে ২০২১, ০১:৩৮ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: মংলায় নৌবাহিনীর ত্রাণ কার্যক্রম শুরু

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র পর মংলা ও আশেপাশের এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযানের পাশাপাশি বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরের উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচিও শুরু হয়েছে।
২৭ মে ২০২১, ০৩:২৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: পটুয়াখালীতে ৬ শতাধিক নলকূপ অকেজো, ১৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালী জেলায় ছয় শতাধিক নলকূপ, ১৩ হাজার ঘরবাড়ি, ৫৫ কিমি বেড়িবাঁধ, ৫৫ কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবারও পটুয়াখালী জেলা শহরসহ নিম্নাঞ্চলগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
২৭ মে ২০২১, ০১:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীতে ১৭৫ গ্রাম প্লাবিত, ৫০ কোটি টাকার মৎস্য সম্পদ বিনষ্ট

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়ে পটুয়াখালীতে ১৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘের, পুকুর, থেকে ৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে।
২৬ মে ২০২১, ০২:৫৪ অপরাহ্ন

হাতিয়ায় হুমকির মুখে ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

জোয়ারের তোড়ে নোয়াখালীর হাতিয়ার তমরদ্দিন ও সোনাদিয়া ইউনিয়নের ৮টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। মঙ্গলবার দুপুরে স্বাভাবিকের চেয়ে ৬ ফুট উচুঁ জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অন্যদিকে উপজেলার ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকিতে। সব মিলিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় হাতিয়া উপজেলার ৭ লাখ মানুষ।
২৬ মে ২০২১, ০১:২৬ অপরাহ্ন

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে ২ শতাধিক গ্রাম প্লাবিত

​ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে বরগুনার বিভিন্ন এলাকার অন্তত ২০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার সকালের স্ফীত জোয়ারের পানিতে এসব গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েছে ওইসব এলাকার লক্ষাধিক পরিবার।
২৬ মে ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

তলিয়ে গেছে ভোলার অন্তত ৩০টি চর

​ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশাল ও ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল জোয়ারে ভোলার ৪০টি চরের মধ্যে অন্তত ৩০টি চর ছয় থেকে সাত ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে। এসব চরে প্রায় দুই লাখের মতো লোকের বসবাস।
২৬ মে ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন

কয়রায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
২৬ মে ২০২১, ০৯:২৬ পূর্বাহ্ন

যমুনায় পানি বাড়ছে, পাবনা-সিরাজগঞ্জে আগাম বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলের মানুষ যখন ক্ষয়ক্ষতি কমাতে নানা প্রস্তুতি নিচ্ছে, তখন ঘূর্ণিঝড় নিয়ে খুব বেশি ভয় না পেলেও ঘূর্ণিঝড় পরবর্তী আগাম বন্যার আশঙ্কায় পাবনা ও সিরাজগঞ্জের মানুষ। গত বছরের আম্পানের অভিজ্ঞতায় ক্ষয়ক্ষতি কমাতে এ বছর আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে এ অঞ্চলের মানুষ।
২৬ মে ২০২১, ০৯:০১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: ভাসান চরে ঢোকেনি জোয়ারের পানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাসান চরে গতকাল মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়ে চলছে জোয়ারের পানি।
২৬ মে ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন

বেড়িবাঁধ ভেঙে রাঙ্গাবালীর ২২ গ্রাম প্লাবিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মমতাজ, চালিতা বুনিয়া ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
২৬ মে ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ন

ভোলা: ডুবে গেছে চরাঞ্চল, গাছচাপায় মৃত্যু ১

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার অন্তত ১০টি বিচ্ছিন্ন চর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আজ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন নদ-নদীর পানি আরও বাড়তে দেখা গেছে। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
২৬ মে ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ন

ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার

ঘূর্ণিঝড় ইয়াস আজ বুধবার ভারতীয় স্থানীয় সময় দুপুরে উড়িষ্যার ধর্ম বন্দর ও বলেশ্বরের মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে।
২৬ মে ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ন

মোংলা থেকে ৩০৫ কিলোমিটার দূরে ইয়াস, দুপুরে আঘাতের সম্ভাবনা উড়িষ্যা উপকূলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলীয় এলাকার আরও কাছাকাছি অবস্থান করছে।
২৬ মে ২০২১, ০২:৫৯ পূর্বাহ্ন

ইয়াস মোকাবিলায় ভাসানচরে প্রস্তুতি কেমন?

রোহিঙ্গা পুনর্বাসনের পর ভাসানচর এই প্রথমবার ঘূর্ণিঝড়ের মুখোমুখি। আন্তর্জাতিক মহলের বিভিন্ন নিরীক্ষায় উৎরানো ভাসানচর কি ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত?
২৫ মে ২০২১, ০৫:৫৭ অপরাহ্ন

‘ইয়াস’ নামের অর্থ ও যেভাবে এই নামকরণ

ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আঘাত হানার জন্য ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। মনে প্রশ্ন জাগতে পারে, এত নাম থাকতে ঝড়টির নাম কেনো ইয়াস রাখা হলো?
২৫ মে ২০২১, ০৩:১৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: সব রুটে নৌযান চলাচল বন্ধের নির্দেশ

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সারাদেশের সব নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২৫ মে ২০২১, ০৩:১৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ইয়াস: মনপুরায় মেঘনায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

ভোলার মনপুরায় মেঘনা নদীর স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয় এবং পরে দুপুর ১টার দিকে মেঘনায় তার মরদেহ ভেসে ওঠে।
২৫ মে ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

বরিশালে বেড়েছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালে সকাল থেকে দমকা বাতাস, মাঝে মাঝেই বৃষ্টি চলছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। বরিশাল অঞ্চলের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশালের নিম্নাঞ্চল।
২৫ মে ২০২১, ০১:৫৮ অপরাহ্ন

হাতিয়ায় ৭ ফুট উঁচু জোয়ারের পানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে নোয়াখালীর হাতিয়ার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুইটি ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫০ গ্রামের কয়েক হাজার মানুষ।
২৫ মে ২০২১, ১২:৫৭ অপরাহ্ন