সিলেট বিভাগের ৭২ শতাংশের বেশি পানির নিচে

সিলেট বিভাগের ৭২ শতাংশের বেশি এলাকা বন্যার পানিতে ডুবে গেছে।
১৮ জুন ২০২২, ০১:৪৭ অপরাহ্ন

নেত্রকোণার কলমাকান্দায় ২ লাখ মানুষ পানিবন্দি

অতি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নেত্রকোণায় কলমাকান্দায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
১৮ জুন ২০২২, ০১:১৮ অপরাহ্ন

গাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
১৮ জুন ২০২২, ১২:৫১ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি

টানা ২ দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জ হাওরের অনেক এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের অনেকে সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
১৮ জুন ২০২২, ১২:৪২ অপরাহ্ন

বন্যা দুর্গতদের উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান মানবাধিকার কমিশনের

সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকাগুলোতে মানবিক বিপর্যয় মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
১৮ জুন ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

‘গরুগুলো যেখানে আশ্রয় পাবে, আমিও সেখানে আশ্রয় নেব’

বন্যায় সবকিছু হারিয়ে একমাত্র সম্বল গবাদি পশুগুলোকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা।
১৮ জুন ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

নিচতলায় হাঁটুপানি, মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেলে

বন্যা পরিস্থিতিতে আজ শনিবার দুপুর থেকে সিলেট সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও চিকিৎসকরা।  
১৮ জুন ২০২২, ১২:৩২ অপরাহ্ন

‘সিলেটের প্রতি অবজ্ঞা ছাড়া কিছুই দেখছি না’

সকাল থেকে বিদ্যুৎ নেই। একটানা বৃষ্টি হচ্ছে। উদ্বেগ, ভয়, ক্রোধ আর হতাশার মধ্যে কাটছে প্রতিটি মুহূর্ত। সিলেটের কুমারপাড়ায় আমাদের বাড়ির বাইরে পানি বাড়তে শুরু করেছে। অথচ, শহরের অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকাটি তুলনামূলক উঁচু জায়গায়। তারপরও এই ধরনের ঘটনা আমার জন্য একেবারে নতুন নয়।
১৮ জুন ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

সিলেট, সুনামগঞ্জের পর এবার বন্যায় ডুবছে হবিগঞ্জ

সিলেট ও সুনামগঞ্জের পর এবার বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জে। ​​​​​​​উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কুশিয়ারা-খোয়াই-কালনীসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কয়েকটি জায়গায়।
১৮ জুন ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

বিদ্যুৎহীন সিলেটে মোমবাতির সংকট

বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আজ শনিবার দুপুর থেকে সিলেট জেলা সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। পাওয়ার গ্রিড স্টেশনে বন্যার পানির প্রবেশ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিকল্প আলোর ব্যবস্থাতেও চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নগরীর কোথাও মোমবাতি পাওয়া যাচ্ছে না।
১৮ জুন ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

বন্যাকবলিত এলাকায় দুর্গতদের সহযোগিতায় নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
১৮ জুন ২০২২, ১০:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামে পাহাড় ধস: প্রাণ দিয়ে ২ সন্তানকে বাঁচালেন মা

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে মারা গেছেন শাহিনুর আক্তার। প্রাণ দিয়ে বাঁচিয়ে গেছেন যমজ কন্যা শিশুদের।
১৮ জুন ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ: কেউ কারও খবর জানে না

সাদ্দাম মিয়া মৌলভীবাজারের একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি গ্রামের বাড়িতে থাকা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
১৮ জুন ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন

দেশের ১৭ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারাম তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সব প্রধান নদ-নদীরগুলোর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে।
১৮ জুন ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন

৮০০ টাকার নৌকা ভাড়া এখন ৫০ হাজার

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় পানিবন্দি হাজারো মানুষ এখনো উদ্ধারের অপেক্ষায়। কিন্তু মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে তাদের উদ্ধারের জন্য স্বজনরাও নৌকা নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
১৮ জুন ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন

বিদ্যুৎ-বিচ্ছিন্ন সিলেট

অব্যাহত বৃষ্টিতে বন্যার পানি বাড়তে থাকায় সুনামগঞ্জের পর বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটও।
১৮ জুন ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পুরাতন সুরমার পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে এবং ভারতের মেঘালয় ও আসামে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেট বিভাগে। নতুন করে প্লাবিত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বেশ কিছু এলাকা।
১৮ জুন ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনার পানি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এর ফলে, পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ।
১৮ জুন ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন

তলিয়ে গেছে কাকাইলছেও আশ্রয়ণের ৫১ ঘর

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের কালনী-কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে আজমিরীগঞ্জের পিরোজপুর অংশে কালনী-কুশিয়ারা নদীর বাঁধ ডুবে পানি পার্শ্ববর্তী হাওরে ঢুকছে।
১৮ জুন ২০২২, ০৭:১১ পূর্বাহ্ন

আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে গেছে। এতে প্লাবিত হয়েছে ২ ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের বিস্তীর্ণ এলাকা।
১৮ জুন ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন