১০ জেলায় স্বল্প মেয়াদি বন্যার সম্ভাবনা, সপ্তাহজুড়েই থাকবে বৃষ্টি
দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা দেখা দিতে পারে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
আগামীতে নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি দিতে হবে: মেয়র আতিকুল
আগামীতে নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি দিতে হবে এবং নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোথাও পশু কোরবানি দেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
২২ জুলাই ২০২১, ০২:৪৬ অপরাহ্ন
খুলনা শহরে ছড়িয়ে আছে কোরবানির পশুর বর্জ্য
ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত নগরীর অনেক জায়গায় কোরবানির বর্জ্য অপসারণ করেনি খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি ডিপার্টমেন্ট। ফলে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
২২ জুলাই ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ন
শাহজাদপুরে যমুনার ভাঙনে শতাধিক বাড়িঘর বিলীন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পাঁচিল শরিফ মোড় গ্রামের নদীপারের বাসিন্দা কোহিনূর বেগমের কান্না যেন থামছে না। এক সপ্তাহ আগেও যে বাড়িতে ছিল তার সাজানো সংসার সেই বাড়িটি তার চোখের সামনেই নদীতে বিলীন হয়ে গেছে।
১৮ জুলাই ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন
এখনও পানিবন্দি তিস্তাপাড়ের অন্তত ৫ হাজার মানুষ
উজানের ভারত থেকে পাহাড়ি ঢল আসা বন্ধ হওয়ায়, কমেছে তিস্তা নদীর পানি। নদীতে পানি প্রবাহ বিপৎসীমার নিচে থাকলেও, বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখনো আছে বানের পানি। লালমনিরহাটের সদর, আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী প্রায় ২০টি গ্রামে পাঁচ হাজারেরও বেশি মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন। এসব এলাকার রাস্তা-ঘাট ও ফসলের খেত তলিয়ে রয়েছে বানের পানিতে।
১৭ জুলাই ২০২১, ০৩:০৪ অপরাহ্ন
এলএনজি সরবরাহে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড ও গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।
১৬ জুলাই ২০২১, ০১:০০ অপরাহ্ন
জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গৃহীত
জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে বৈশ্বিক উষ্ণায়নকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখাসহ ঝুঁকিপ্রবণ দেশগুলোতে কার্যকর সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।
১৫ জুলাই ২০২১, ০৪:১২ অপরাহ্ন
কর্ণফুলীতে প্রপেলারের আঘাতে মারা গেছে ডলফিন
চট্টগ্রামে কর্ণফুলী নদী সংলগ্ন খালে ইঞ্জিনচালিত নৌকার প্রপেলার আঘাতে একটি ডলফিনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলার পূর্ব গুমদন্ডি এলাকায় স্থানীয়রা ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
১৫ জুলাই ২০২১, ১২:৫২ অপরাহ্ন
১৫টি ডিমসহ উদ্ধার ‘খইয়া গোখরা’ লাউয়াছড়া বনে অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ একটি বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়। পরে বুধবার দিনগত রাতে ডিমগুলো রেখে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
১৫ জুলাই ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন
সিডরের ধকল এখনও কাটেনি পায়রা পাড়ের মানুষের
প্রমত্তা পায়রা নদীর পাড়ের জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ গ্রাম ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত বছর ঘূর্ণিঝড় আম্পান ও এ বছর ইয়াসের সময়ও প্লাবিত হয় এখানকার জনবসতি। ঘূর্ণিঝড় ছাড়াও, বর্ষাকালে প্রতি অমাবস্যা আর পূর্ণিমার স্ফীত জোয়ারে প্লাবিত হয় গ্রামের অধিকাংশ এলাকা।
১৪ জুলাই ২০২১, ০২:২১ অপরাহ্ন
বঙ্গবন্ধু সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের পালে এলো নতুন শাবক
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের নতুন শাবক জন্ম নিয়েছে। এ নিয়ে পার্কটিতে ওয়াইল্ডবিস্টের পালে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এ বছর পার্কে কমপক্ষে পাঁচটি ওয়াইল্ডবিস্ট জন্ম নিয়েছে।
১৪ জুলাই ২০২১, ০২:১১ অপরাহ্ন
ইনকিউবিটরে জন্ম নেওয়া ২৮টি অজগরের বাচ্চা ছাড়া হলো জঙ্গলে
চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবিটরে জন্ম নেওয়া ২৮টি অজগরের বাচ্চা সীতাকুণ্ড ইকো-পার্কের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
১৪ জুলাই ২০২১, ০২:০৫ অপরাহ্ন
ভাঙনের কবলে মানিকগঞ্জের ৩ উপজেলার বিস্তীর্ণ এলাকা
পদ্মা ও যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার কয়েকশ ঘর-বাড়ি, আবাদি জমি এবং বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙনের আশঙ্কায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে নদী তীরবর্তী এসব অঞ্চলের মানুষের।
১৪ জুলাই ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
মেঘনা নদী দখল করে বালু ব্যবসার অভিযোগ
নারায়ণগঞ্জের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে বাঁশ ও টিনের বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
১৩ জুলাই ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
কক্সবাজারে অবৈধ দখলমুক্ত হলো ২ একর বনভূমি
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া বনরেঞ্জের তুলাবাগান বিটের আওতাধীন বনভূমির দুই একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
১২ জুলাই ২০২১, ১২:১২ অপরাহ্ন
মৌলভীবাজারে বিলুপ্ত প্রজাতির সাপ অবমুক্ত
বিলুপ্ত প্রজাতির মৃদু বিষধর সাপ আইড ক্যাট উদ্ধার করার পর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।
১২ জুলাই ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ন
ভাঙা-গড়ায় কাটছে নদীপাড়ের মানুষের জীবন
ধরলার ভাঙনে ছয় শতাংশ জমির ওপর নির্মিত বসতভিটা হারিয়ে নির্বাক নুর বানু (৫৮)। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমার গ্রামের মৃত আমিনুল ইসলামের স্ত্রী নুর বানুর আশ্রয় হয়েছে অন্যের ঘরে।
১১ জুলাই ২০২১, ০৭:২৫ অপরাহ্ন
দুর্ভোগে তিস্তাপাড়ের বানভাসিরা
তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে নামলেও বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে এখনও নামেনি পানি। এখনও এসব এলাকার ঘর-বাড়িতে রয়ে গেছে বানের পানি। পানির নিচে ডুবে আছে ফসলি জমি ও রাস্তা-ঘাট।
১০ জুলাই ২০২১, ০২:৫০ পূর্বাহ্ন
তিস্তাপাড়ে পানিবন্দী অন্তত ৪ হাজার পরিবার
গত দুই দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
৯ জুলাই ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে তিস্তার পানি
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে রাত ১০টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৮ জুলাই ২০২১, ০৪:২১ অপরাহ্ন