হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫১।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১১১ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন।

একই সময়ে ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।