হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, মোট ৬৭৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬৭৭।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যু ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয়জন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগী ৮০৭ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।