হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৭৩৮

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৫ জন মারা গেছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।