ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী।
আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭০ জনে। তাদের মধ্যে ৫ হাজার ৭১৪ জন পুরুষ ও ৩ হাজার ৬৫৫ জন নারী।