ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৩

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে, গতকালের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তাদের দুজন পুরুষ ও একজন নারী।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে দু্ই হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।