ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৭৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।