হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
ফাইল ছবি: মেহেদী হাসান
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ জন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এ নিয়ে হাম ও হামের উপসর্গে চলতি বছর দেশে এক হাজার ২ জন মারা গেছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গে ৯০২ জন মারা গেছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৯ জন।
এ নিয়ে চলতি বছর মোট ১৯ হাজার ৯০৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের।