ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭৮

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৪৯ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।