ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৩১

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।    

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ২৯৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে।

সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।