ডেঙ্গু: আরও ২৪২ জন হাসপাতালে ভর্তি 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৪৩৪ জনে।
১২ আগস্ট ২০২১, ১২:১৫ অপরাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত ২০.৫৩ শতাংশ

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে তিন হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
১২ আগস্ট ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৭.৮৮ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০৬টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
১২ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ২১.১৩ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে দুই হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।
১২ আগস্ট ২০২১, ১০:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠানোর আশ্বাস কানাডার

বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠাতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছে কানাডা।
১২ আগস্ট ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন

আরও ২১৫ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৬১৩ জন।
১২ আগস্ট ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ শনাক্ত ২৬.৯১ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৮৫টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৯১ শতাংশ।
১২ আগস্ট ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন

ভোর ৬টায় লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টায় পেলেন টিকা

‘টিকা নিলে করোনা হবে না, তাই টিকা নিয়েছি। ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। মানুষের ঠেলা ধাক্কা খেয়ে দুপুর ১২টার সময় টিকা নিতে পারছি। গতকাল কয়েক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। পরে বলে টিকা শেষ। তাই ফেরত গেছি, টিকা নিতে পারি নাই। আজকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভাবছি টিকা নিয়া তারপর বাড়ি যামু।’ আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে আসা মো. আবু তাহের (৭০) দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন।
১১ আগস্ট ২০২১, ০১:৩০ অপরাহ্ন

ঢাকার পথে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
১১ আগস্ট ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে মোট তিন হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ৫৬ শতাংশ।
১১ আগস্ট ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন

ডেঙ্গু: আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি, শনাক্ত ৫ হাজার ছাড়ালো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ১৯২ জনে।
১১ আগস্ট ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ২৪.০৩ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৪ দশমিক ০৩ শতাংশ।
১১ আগস্ট ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় নতুন আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
১১ আগস্ট ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩.৪৫ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন।
১১ আগস্ট ২০২১, ০৯:৩৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৮ শতাংশ, মৃত্যু ১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
১১ আগস্ট ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ৩৪.৯৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চার জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিন জন মারা যান।
১১ আগস্ট ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ শনাক্ত ১৭.৯১ শতাংশ

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৩টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯১ শতাংশ।
১১ আগস্ট ২০২১, ০৫:১২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৩৪.৬১ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে একজন মারা যান।
১১ আগস্ট ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন

দেশে পৌঁছেছে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা

চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট এই টিকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১০ আগস্ট ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত

কুষ্টিয়ায় এ বছরের প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তরিকুল বারী বকুল নামে এক ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
১০ আগস্ট ২০২১, ০১:৩৩ অপরাহ্ন