দেশে অন্তঃসত্ত্বা ও স্তনদানকারী মায়েদের করোনা ভ্যাকসিন দেওয়ার সুপারিশ
অন্তঃসত্ত্বা নারী ও স্তনদানকারী মায়েদের করোনা ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ এর টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি।
২ আগস্ট ২০২১, ১১:২১ পূর্বাহ্ন
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২৮৭ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে ডেঙ্গু সংক্রমণের এটাই নতুন রেকর্ড।
২ আগস্ট ২০২১, ১০:১৪ পূর্বাহ্ন
আজ মৃত্যু ২৪৬, শনাক্তের হার ২৯.৯১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ১৬২ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের, শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ন
টিকা নেওয়া ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি
কোভিড-১৯ এর টিকা নিয়েছেন যারা তাদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা পূর্বেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।
২ আগস্ট ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ১৩৭৩
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৭৩ জন।
২ আগস্ট ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১.৬১ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
২ আগস্ট ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন
ফরিদপুরে শনাক্তের হার ৪৪.৪৬ শতাংশ, মৃত্যু ৬
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৪ দশমিক ৪৬ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৭:১৩ পূর্বাহ্ন
বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬, শনাক্ত ২৬.৩৬ শতাংশ
বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন।
২ আগস্ট ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৩১ শনাক্ত ৩৬.৮৫ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন।
২ আগস্ট ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন
টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ: আইইডিসিআর
পূর্ণ ডোজ টিকা নেওয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তির হার সাত শতাংশ এবং টিকা না নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৪৩.৮৩ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩৪৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও ছয় জন নারী।
২ আগস্ট ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্ত ৩৯.১৮ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন।
২ আগস্ট ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
খুলনায় একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২২.৪৪ শতাংশ
খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচ হাসপাতালের মধ্যে চারটিতে ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।
২ আগস্ট ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২০.২১ শতাংশ, উপসর্গে মৃত্যু ৫
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯২ জনে।
২ আগস্ট ২০২১, ০২:৫৬ পূর্বাহ্ন
দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১ আগস্ট ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীনের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জু নাজনীন (৫৬)। আজ রোববার দুপুর ১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১ আগস্ট ২০২১, ০২:১১ অপরাহ্ন
শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে, সংক্রমণ আরও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
কঠোর লকডাউনের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১ আগস্ট ২০২১, ০১:৫৯ অপরাহ্ন
আজ শনাক্তের হার ২৯.৯৭ শতাংশ, মৃত্যু ২৩১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন।
১ আগস্ট ২০২১, ১২:৩২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ আগস্ট ২০২১, ১২:১৭ অপরাহ্ন