রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

এ নিয়ে হাসপাতালটিতে মোট ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে এই উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০।

আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালটিতে ১২৫ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৯১ জন হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।