ককপিটে ছুরিকাঘাত: ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িক স্থগিত করল ফ্লাইদুবাই
ইসরায়েলে আসা-যাওয়ার সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলটকে তার সহ–পাইলটের ছুরিকাঘাতের ঘটনার পর ফ্লাইদুবাই তাদের ফ্লাইট স্থগিত করে।
উড়োজাহাজটি পরে সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এয়ারলাইনের এক মুখপাত্র জানান, বুধবারের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলে ফ্লাই দুবাইয়ের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে।
তিনি বলেন, যাত্রী, কর্মী এবং কার্যক্রমের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত চালিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পারে।
তিনি আরও বলেন, ফ্লাই দুবাই সেই যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করছে, যাদের ভ্রমণের পরিকল্পনা ব্যাহত হয়েছে। তাদের সম্ভব সব ক্ষেত্রে সহায়তা ও বিকল্প ব্যবস্থা দিতে এয়ারলাইন কাজ করে যাচ্ছে
ইসরায়েলি নাগরিকদের কাছে এই রুটটি খুব জনপ্রিয়। দুবাই ও তেল আবিবের মধ্যে প্রতিদিন আসা-যাওয়া মিলিয়ে প্রায় ১০টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাই দুবাই।
