আনিসুজ্জামান ভীষণ চাপা স্বভাবের মানুষ ছিলেন

'আনিসুজ্জামান নেই কিন্তু তার ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে। তারা আজও আমাদের অনেক ভালোবাসেন। কারণ আনিসুজ্জামান নিজেই মানুষের আপন ছিলেন। অনেকের প্রিয় মানুষ সঙ্গে বন্ধুবৎসল শিক্ষক । তবে ছিলেন ভীষণ চাপা স্বভাবের। চারপাশের অনেক কিছু দেখতেন, অনেক সহ্য করে বলতেন কম। ভালবাসতো দেশ ও দেশের সাহিত্য সংস্কৃতিকে' 
১৪ মে ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ইব্রাহিম মারা গেছেন

গতকাল বৃহস্পতিবার রাত ১টায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ ইব্রাহিম ঢাকায় মারা গেছেন।তিনি ১৯৭১ সালের ২ সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১ মে ১৯৫৪ সালে জন্মগ্রহন করেন। 
১২ মে ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

জাতীয় কবির পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন

সংগীতশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী আজ শুক্রবার ভোরে কলকাতায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি জাতীয় কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী। কবি পরিবারের দ্বিতীয় প্রজন্মের তিনি ছিলেন শেষ সদস্য।
১২ মে ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

সমরেশের অনিমেষ-মাধবীলতারা কেন পরাজিত হয়

সমরেশ মজুমদারের আগে জনপ্রিয় ও প্রভাবশালী ঔপন্যাসিকের জন্ম হয়েছে, পরেও। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহুমাত্রিক এক প্রতিভা পেয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। সাহিত্যের অন্যান্য শাখার মতো উপন্যাসেও তিনি সোনা ফলিয়েছেন। গোরা’র কথায় ধরা যাক, আম পাঠকের কাছে খুব বেশি জনপ্রিয় না হলেও উপন্যাস হিসেবে শক্তিশালী। রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস ‘শেষের কবিতা’ জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে উনার সকল উপন্যাসকে। অমিত ও লাবণ্যর কথা আমরা কে না জানি। এমনকি কেতকীও আমাদের ড্রয়িংরুমেরই একজন।
১০ মে ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

নজরুল ও প্রমীলার কালজয়ী প্রেম-প্রণয়

জন্মগ্রহণ করার পর নাম রাখা হয়েছিল প্রমিলা সেনগুপ্ত। বিয়ের পর নাম দেওয়া হয় আশালতা। বিবাহিত জীবনে সবখানে নিজের নাম স্বাক্ষর করেন ‘প্রমীলা নজরুল ইসলাম’ নামে। স‌ওগাত পত্রিকার (ভাদ্র ১৩৩৬) সংখ্যায় একটি কবিতা লিখেছেন ‘শঙ্কিতা’ নামে, সেখানে নিজের নাম দিয়েছেন ‘মিসেস্ কাজী নজরুল ইসলাম’।
১০ মে ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

শাহজাদপুরে কাছারিবাড়িতে রবীন্দ্র উৎসব

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের উৎসব।
৯ মে ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন

পাঠের আনন্দে সমরেশ থাকবেন

খুব সহজ, স্বাভাবিক ভঙ্গির মধ্যেই অসাধারণত্ব সৃষ্টির, পাঠকের গভীরে আঁচড় কাটার অদ্ভুত একটা ক্ষমতা ছিল সমরেশ মজুমদারের। ভাষার কেরদানি নয়,  নয় অতিকথন, চেষ্টাকৃত বাহুল্য নয়, যেন একজন মানুষ মুখোমুখি বসে গল্প করছে এমন। এই সহজ স্বাচ্ছন্দ্য, এই অবারিত স্পষ্টতাই সমরেশ মজুমদারকে দিয়েছে তুমুল পাঠকপ্রিয়তা। পাঠের আনন্দে এমন লেখক টিকে থাকবেন অনেক দিন!
৯ মে ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন

সমরেশ মজুমদারের ‘দৌড়’, আমাদের থামায়

সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়'। তখন সবে দেশ (১৯৭৬) পত্রিকায় ছোটগল্প লিখতে শুরু করেন। সত্তরের কলকাতার টালমাটাল সময় তখনও রয়ে গেছে। যুবক বয়সে সমরেশ লিখে বসলেন ছোট কলেবরের এই উপন্যাস। যাতে মিশে আছে সবে চাকরি হারিয়ে বসা তার বয়সী যুবকেরই কয়েকটা দিনের কথা।
৯ মে ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন

রবীন্দ্রসাহিত্যে নতুন গতিপথের প্রেরণা পূর্ববঙ্গের সাধারণ মানুষ: সৈয়দ আকরম হোসেন

'রবীন্দ্রনাথকে ঘিরে জমিদারতন্ত্রের মিথ আমাদের সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ আগাগোড়া একজন স্বনির্মিত মানুষ। তিনি পারিবারিক ব্যবসায়ের সূত্রে পূর্ববঙ্গের বিভিন্ন জেলায় এসেছেন; এসব অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা যেমন করেছেন তেমনি রবীন্দ্রসাহিত্যে নতুন গতিপথের প্রেরণাও দিয়েছেন পূর্ববঙ্গের সাধারণ মানুষ'
৮ মে ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথের সঙ্গে ইয়েটসের বন্ধুত্বের অবনতি যেভাবে

রবীন্দ্রনাথের সঙ্গে স্কটিশ কবি ইয়েটসের দেখা হয়েছিল উইলিয়াম রোদেনস্টাইনের বাসায়। সময়টা ১৯১২ সালের ২৭ জুন, ইয়েটসের বয়স তখন ৪৭ আর রবীন্দ্রনাথের ৫১। প্রথম থেকে দুজন ভালো বন্ধু হয়ে উঠলেন, তাদের সেই বন্ধুত্ব টিকেছিল ৩৭ বছর। যদিও এর মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। 
৭ মে ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন

মুরাকামি দেখান আমরা একসঙ্গে থেকেও বিচ্ছিন্ন

পৃথিবীর প্রথম প্রাণী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিল লাইকা নামের একটি কুকুর। ১৯৫৭ সালের সোভিয়েত মহাকাশযান স্পুটনিক-২ তে চড়ে রওনা দিলেও বেশি দিন বাঁচতে পারেনি কুকুরটি। মহাকাশের অন্ধকার শূন্যতায় হারিয়ে যেতে যেতে লাইকা কি দেখেছিল শুধুই নিঃসঙ্গতা? হারুকি মুরাকামির 'স্পুটনিক সুইটহার্ট' বই জুড়েও রইলো সেরকমই এক অদেখা শূন্যতা।
৬ মে ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

‘দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হলে সে দেশের বইগুলোকে নিতে হবে’

‘দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হলে সে দেশের বইগুলোকে নিতে হবে সবার আগে, সে দেশের শ্রেষ্ঠ মানুষদের জীবন ও কীর্তি নিয়ে যেতে হবে। তাহলেই দেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে যথাযথ বার্তা।’
৫ মে ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

সত্যজিৎ রায় বাংলা ও বাঙালির গর্ব: সেলিনা হোসেন

সত্যজিৎ রায় বাংলা ও বাঙালির গর্ব। তিনি তার অনন্যসাধারণ চলচ্চিত্রগুচ্ছের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে নতুন গন্তব্য দান করেছেন।'
২ মে ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

প্রশ্নহীন সময়ে প্রশ্ন তুলতে শিখিয়েছেন যিনি

একজন গবেষকের প্রধান গুণ কি? বিশ্লেষণের ক্ষমতা ছাড়া, এ প্রশ্নের যুতসই কোন উত্তর নেই। ইতিহাসবেত্তার কাজও তাই। কেবল বিশ্লেষণ নয়, সেটাকে কতগুলো মাত্রায় ও কত রকমের স্তর থেকে বিশ্লেষণ করা যায় সেটাই হল প্রকৃত গুণবিচারী ক্ষমতা । যে গুণে অনন্য ছিলেন রণজিৎ গুহ। যে কোন বিষয়কে হোলিস্টিক প্রসেসে অর্থাৎ সমগ্রক রূপে দেখায় তিনি যে দৃষ্টান্ত রেখে গেলেন তা সবার জন্যই অমূল্য এক পাথেয়।
২ মে ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন

কেন বইয়ের দোকান বন্ধ হয়ে যায় 

উন্নয়নের দেশে কিসের অভাবে বন্ধ হয়ে যায় বইয়ের দোকান? এর মধ্য দিয়ে কী বার্তা দেয়, সেটা কখনো কি জানার ও ভাবার চেষ্টা করেছি? ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, সমাজ থেকে রাষ্ট্র, কোনো পর্যায়ে এসব নিয়ে ভাবান্তর সদর্থক অর্থে দৃশ্যমান হয়নি। এসবের পেছেন কারণ কি একটাই-- জাতি হিসেবে আমরা বই বিমুখ? যদি এই অভিযোগ সত্য হলে, তাহলে তো পাল্টা প্রশ্নও করা যায়, এর থেকে উত্তরণের কার্যকর কোনো উদ্যোগ নেই কেন? দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে যখন, সে সময়ে বইয়ের দোকান বন্ধ হয়ে যাওয়ার অপসংস্কৃতিতে স্পষ্ট হয় আমরা কাঠামোগত উন্নয়নে যতটা আন্তরিক, বুদ্ধিবৃত্তিক সমৃদ্ধির ক্ষেত্রে উল্টোপথে ও জ্ঞানচর্চার মূলস্রোত থেকে অনেক দূরে।
৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন

রণজিৎ গুহর মতো সৃজনশীল গবেষক আমাদের সময়ে আর নেই: দীপেশ চক্রবর্তী

‘রণজিৎ গুহ--এমন একজন ইতিহাসবিদ যিনি আমাদের কালে ছিলেন, তা আমাদের জন্য সৌভাগ্য,’—অগ্রজের প্রতি শ্রদ্ধায় কথাগুলো বলছিলেন ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী।
২৯ এপ্রিল ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের লোকসংস্কৃতিতে বৃষ্টির জন্য প্রার্থনা

‘কি দেব তোমারে, নাই যে ধান খামারে মোর কপাল গুণে রে – কাঠফাটা রোদের আগুনে আয় বৃষ্টি ঝেঁপে আয় রে –’ 
১৭ এপ্রিল ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

জাফরুল্লাহ চৌধুরী: কতটা সম্মানের, কতটা পেলেন

একজন জাফরুল্লাহ চৌধুরী, একজন চে, একজন গৌতম বুদ্ধ। তিন সময়ের তিনজন মানুষ। যাদের ভূগোল ও ভগবান এক ছিল না। কিন্তু কর্মগুণে, জীবনের অভীপ্সায়, বৃহত্তর মানুষের কল্যাণ ও মুক্তির দিশায়  অভিন্ন বৈশিষ্ট্যর অধিকারী ছিলেন। যে বৈশিষ্ট্যের কথা আমরা চে-র কাছে ধার নিয়ে বলতে পারি, ‘হাস্তা লা ভিক্টোরিয়া সিয়েম্প্রে’-বিজয় না পর্যন্ত লড়াই কর। একজন গৌতম, একজন চে, একজন জাফরুল্লাহ চৌধুরী এই সত্যে জীবনের শেষ সময় পর্যন্ত রেখেছিলেন প্রবল প্রতীতি। 
১৭ এপ্রিল ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন

সাংস্কৃতিক জাগরণে হবীবুল্লাহ্ বাহার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব

“মুসলিম বাংলার জাতীয় জাগরণ আনয়নের ব্যাপারে নজরুল ইসলামের জ্বালাময়ী কবিতা ও আব্বাসউদ্দীনের উদ্দীপনাপূর্ণ কণ্ঠসঙ্গীতের সাথে হবীবুল্লাহ্ বাহার পরিচালিত মোহামেডান স্পোর্টিং-এর বিজয়াভিযান‌ও একসূত্রে গ্রথিত।” মূল্যায়নটি বিখ্যাত সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীনের। নজরুলের কবিতা ও আব্বাসউদ্দীনের গানের সাথে মোহামেডান স্পোর্টিং-এর তুলনা করা চাট্টিখানি কথা নয়। অর্থাৎ, ত্রিশের দশকে বাংলার মুসলমান সমাজে যে জাগরণের ডাক উঠেছিল তার পেছনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটি বিশেষ ভূমিকা ছিল। কেমন ছিল সে ভূমিকা? জানবো বিস্তারিত। 
১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ : বাঙালির সর্বজনীন উৎসব

নতুন বছরের প্রথম দিন এবং বিদায়ী বছরের শেষদিনকে ঘিরে নানা ধরণের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই। বিশেষত পহেলা বৈশাখের আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙায়িত করে নানানভাবে। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থ সামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই। রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের যেমন এই উৎসবের সঙ্গে থাকে গভীর যোগসূত্রতা, তেমনই সকল সম্প্রদায়ের, জাতিগোষ্ঠীর মানুষেরাও শামিল হন এখানে।
১৪ এপ্রিল ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন