নাজিম হিকমত: কবিতা আর বিপ্লব মিলেছে যেখানে
তার ৬১ বছরের জীবনের ১৭ বছরই কেটেছে স্বৈরশাসকের কারাগারে বন্দী হয়ে। অপরাধ? সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের বিরুদ্ধে কবিতায় বিপ্লব আর স্বপ্নের জানান দিয়েছিলেন তিনি, লিখেছিলেন সুন্দর এক পৃথিবীর স্বপ্ন, এক মানবিক সমাজের গল্প। এক সময় দেশচ্যুতও হয়েছেন অত্যাচারে না টিকতে পেরে। চেয়েছিলেন, তার কবরটা যেন অন্তত হয় জন্মভূমি তুরস্কের মাটিতে। সেই চাওয়াটাও পূর্ণ হয়নি বিপ্লবী এই কবির। তার শেষ ঠিকানা হয়েছে রাশিয়ার মস্কোতে।
৩ জুন ২০২২, ১২:২৯ অপরাহ্ন
মুক্তিযুদ্ধে বরগুনা গণহত্যা
‘আমার ভাই নাসির তখনও জীবিত। সে বলল, ‘‘ফারুক, তুই আছিস?’’ আমি বললাম ‘‘আছি’’।
২ জুন ২০২২, ০১:২৯ অপরাহ্ন
দূষণে হতাশার নগরী ঢাকা
বিভিন্নভাবে দূষণে জর্জরিত ঢাকা শহর। টানা কয়েকবছর বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে। শুধু কি তাই? নিম্ন জীবনমানের অপরিকল্পিত শহরের তালিকায়ও অনায়াসেই ঢাকার অবস্থান শীর্ষমুখী। দূষণ, দখল আর অনিয়মে বিধ্বস্ত শহরের পরিবেশ ব্যবস্থা। অথচ শহরগুলোর এমন কুৎসিত-কদাকার চেহারার কথা বাদ দিলে আমাদের প্রতিটি গ্রামের দৃশ্যই অনেক মনোমুগ্ধকর।
৩১ মে ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
গ্রন্থাগারিক সংকটে পাঠাগার, দিনদিন কমছে পাঠক
বইকে ঘিরে সারা দেশে রয়েছে অসংখ্য পাঠাগার, তবে কমছে পাঠাগার কেন্দ্রিক পাঠক। কারণ হিসেবে উঠে আসছে— বেসরকারি বেশিরভাগ পাঠাগারে নেই গ্রন্থাগারিক, পাঠক চাহিদা মতো বইয়েরও সংকট। ব্যক্তিগত উদ্যাগে গড়ে উঠা পাঠাগারে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতাও নগণ্য। পাঠাগারগুলোর হয়নি আধুনিকায়ন, লাগেনি প্রযুক্তির ছোঁয়া। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বেশির ভাগ পাঠাগারও থাকে বন্ধ।
৩০ মে ২০২২, ১২:১৭ অপরাহ্ন
নজরুল পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম চৌধুরী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেন নজরুল বিষয়ক একক বক্তৃতা। নজরুলচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল পুরস্কার দেওয়া হয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে।
২৯ মে ২০২২, ১২:০২ অপরাহ্ন
মানুষের সমতার বার্তা দেয় সিলেটের ৭ শ বছরের ‘লাকড়ি তোড়া উৎসব’
সিলেটে উদযাপিত হয়ে গেল সাত শ বছরের ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। আপাত ধর্মীয় মনে হওয়া এই উৎসবের পেছনে আছে মানুষে মানুষে সমতার বিষয়ে হজরত শাহ জালাল (রা.) এর জীবনের একটি শিক্ষণীয় ঘটনা।
২৮ মে ২০২২, ০৪:১৩ অপরাহ্ন
আদুভাইয়ের অন্তরালে আবুল মনসুর আহমদ
একটি কবিতাই একজন কবিকে বিখ্যাত করে দিতে পারে। শিল্পের এমনি শক্তি। যেমন যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতাটি এর দীপ্র প্রমাণ। কাজলা দিদির অন্তরালে পড়েছেন যতীন্দ্রমোহন। 'আদর্শ ছেলে' শিরোনামে কবিতা লিখেছেন– কুসুম কুমারী দাশ। এক কবিতাই তাকে খ্যাতি এনে দিয়েছেন। তেমন একটি গল্প 'আদুভাই' লিখেছেন আবুল মনসুর আহমদ। 'আদুভাই' শব্দটি অনেকটা মিথের মতো হয়ে গেছে।
২৮ মে ২০২২, ১০:১০ পূর্বাহ্ন
বুরুঙ্গা গণহত্যা: মুক্তিযুদ্ধের এক নির্মম হত্যাযজ্ঞ
সিলেটের বালাগঞ্জ থানার বুরুঙ্গা ইউনিয়নের শান্ত ও নিভৃত গ্রাম বুরুঙ্গা। বুরুঙ্গা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িবরাক নদী।
২৭ মে ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন
প্রথম ভারতীয় গীতাঞ্জলি শ্রী পেলেন ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার
প্রথম ভারতীয় হিসেবে এ বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন গীতাঞ্জলি শ্রী।
২৭ মে ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
‘নজরুল মানুষের কল্যাণ ও সমতার কথা বলেছেন’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই নজরুল মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে ২০২২, ০৪:৩০ অপরাহ্ন
নজরুলের পূর্ববঙ্গ সফর
বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি— কত অভিধায় ভূষিত করা হয় কাজী নজরুল ইসলামকে। সবকিছুর বাইরে ভ্রমণপ্রেমী নজরুল যেন আমাদের কাছে অনাবিষ্কৃতই থেকে যান।
২৫ মে ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
‘দাদুর জন্মদিনে কলকাতার বাড়ি ফুলে ফুলে ভরে যেত’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। তিনি একজন সংগীত শিল্পী এবং সংগঠক। দাদু নজরুলের সঙ্গে তার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দ্য ডেইলি স্টারের কাছে সেসব স্মৃতির কথা বলেছেন খিলখিল কাজী।
২৫ মে ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
নজরুলের নিন্দুকমহল
বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আবির্ভাব রোমান সম্রাট জুলিয়াস সিজারের উক্তিটির মতো vini, vidi, vici এলাম, দেখলাম, জয় করলাম। ঝড়ের বেগে এসে বাঙালির হৃদয়ে তো বটেই, চিরায়ত বাংলা সাহিত্যে নিজের একটি নির্দিষ্ট স্থান অধিকার করে নিলেন। ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য’- এই শ্লোগানে মুখর হয়ে ওঠে শৃঙ্খলিত-নিপীড়িত বাঙালির জীবন ও সাহিত্য।
২৪ মে ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
নিম্মির মুখে দিলীপ কুমারের গল্প
নওয়াব বানুর (মঞ্চনাম নিম্মির কাছে মূল নামটা হারিয়েই গেছে, রাজ কাপুর নবাব বানুকে "নিম্মি" নামটি দিয়েছিলেন।) জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৩৩ ব্রিটিশ ভারতের আগ্রা ও অযোধ্যা সংযুক্ত প্রদেশের (উত্তর প্রদেশ) আগ্রাতে, সেই তাজমহলের আগ্রা। তার অভিনীত ভারতীয় সিনেমার ইতিহাসে স্মরণীয় শ্রেষ্ঠ সিনেমাগুলোর অন্যতম। তার মা ওয়াহিদান আগ্রা দরবারের সংগীতশিল্পী ও অভিনেত্রী ছিলেন, তিনি একজন গণিতবিদও ছিলেন, নিম্মির বাবা আবদুল হাকিম ছিলেন সামরিক বাহিনীর ঠিকাদার। শৈশবে নিম্মির মায়ের সাথে বোম্বে এসেছিলেন, সেই স্মৃতি আমৃত্যু লালন করেছেন। তাঁর মায়ের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা মেহবুব খান এবং তার পরিবারের সাথে সুসম্পর্ক ছিল।
২৩ মে ২০২২, ১০:০৭ পূর্বাহ্ন
বাঙালির নবজাগরণে রাজা রামমোহন রায় ও তার সংবাদপত্রের ভূমিকা
বাঙালির শিক্ষা, সমাজ সংস্কার, বিজ্ঞানমুখী সমাজ ব্যবস্থা, বর্ণ-শ্রেণি-জাতিগত ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে সংবাদপত্রের স্বাধীনতা—কোথায় নেই রাজা রামমোহন রায়ের অবদান? তার মাধ্যমেই মধ্যযুগের ভারতে হলো বিপ্লব। অচলায়তন ভেঙে তিনি এনে দিলেন আলোর দুয়ার। সংস্কার, সামাজিক পুনর্গঠন ও আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা অনেক। তার এসব ভূমিকা নিয়ে আলোচনা হয় সবসময়ই। কিন্তু তার প্রতিষ্ঠিত সংবাদপত্র এবং সংবাদপত্রে তার পৃষ্ঠপোষকতার বিষয়টি কেন যেন একটু আড়ালে পড়ে থাকে। অথচ সংবাদপত্রের মাধ্যমেই সমাজ পুনর্গঠন ও রেনেসাঁর ক্ষেত্রে অতুলনীয় ভূমিকা রেখেছিলেন তিনি।
২২ মে ২০২২, ০৪:৪১ অপরাহ্ন
খোয়াজ খিজিরের চশমা ও আবদুল গাফ্ফার চৌধুরী
খোয়াজ খিজিরের চশমাটা চেয়েছিলেন আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের সংবাদপত্র সম্পর্কিত এক লেখায় তার এই ইচ্ছাটা জানার সুযোগ হয়েছিল আমাদের। সেই খোয়াজ খিজির, যিনি দিব্যদৃষ্টি গুণ সম্পন্ন একজন সাধক পুরুষ ছিলেন। তার চশমায় দেখতে পেতেন এ পৃথিবীর প্রতিটি জিনিসের প্রকৃত রূপ-কর্মের গুণে প্রাপ্ত অবয়ব।
২২ মে ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন
শত বছরের পুরনো সারিন্দার প্রদর্শনী ময়মনসিংহে
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ময়মনসিংহে ৩ দিন ধরে চলছে কয়েক শ বছরের পুরনো ১২টি সারিন্দার প্রদর্শনী।
২০ মে ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিউইয়র্ক বাংলা বইমেলা: শহীদ কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২৮, ২৯, ৩০ এবং ৩১ জুলাই ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলার আয়োজন করতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশন।
২০ মে ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
একাত্তরে রক্তাক্ত চুকনগর
তার নাম রাজকুমারী সুন্দরী দাসী। জীবনে জানতে পারেননি কে তার বাবা, কে মা, কারা আত্মীয় বা কোথায় আছেন স্বজনরা। সুন্দরীর জীবন এলোমেলো করে দিয়েছিল চুকনগরের গণহত্যা। এই গণহত্যায় মাত্র ৬ মাস বয়সী সুন্দরীর জীবন আচমকা সব বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
১৯ মে ২০২২, ০৪:১৭ অপরাহ্ন
একটি পুরনো বাড়ির গল্প
বাসা বদল করেছি। এটা আসলে কোনো খবরই নয়, এই শহরের ভাড়াটিয়ারা নানা কারণে বাসা বদল করেন, আমিও তার ব্যতিক্রম নই। সেই গল্প বলতেও বসিনি আজ, বলবো অন্য কথা। বলবো, দুটো পুরনো বাড়ির গল্প, সেই সঙ্গে পুরনো দিনের ঢাকা শহরটির কথাও। পড়তে পড়তে হয়তো আপনাদের মনে হবে, এই লেখার শিরোনাম হতে পারে – 'এ শহর যেমন হতে পারতো।'
১৮ মে ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন