বাঙালি ও বাংলার উৎসবের দিন চৈত্র সংক্রান্তি
চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। একসময় বাংলায় প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করতো বাঙালি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সে উৎসব। তবে আজো বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে। একটি চৈত্র সংক্রান্তি, অপরটি পৌষ সংক্রান্তি।
১২ এপ্রিল ২০২২, ০২:৫৪ অপরাহ্ন
নভেরার ভাস্কর্য ক্ষতিগ্রস্তের দায় কার?
বাংলাদেশ জাতীয় জাদুঘরে রাখা এদেশের আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের একটি প্রখ্যাত ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হওয়ার তিন বছর পেরিয়ে গেছে। তবে এখনও এই ঘটনায় জড়িত কাউকে আইনের আওতায় আনা যায়নি।
১২ এপ্রিল ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন
‘নিরাপত্তার অভাবে’ ম্রোদের ঐতিহ্যবাহী ‘চানক্রান পয়’ উৎসব হচ্ছে না
‘বৈসাবি’ নিছক একটি শব্দ বা বর্ণগুচ্ছ নয়, এটি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রাণের উৎসব যা আমাদের দেশের ঐতিহ্য।
১২ এপ্রিল ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন
পানিতে ফুল ভাসিয়ে আজ থেকে ৩ দিনের ‘বিজু’ উৎসব শুরু
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নদী-হ্রদের পানিতে ফুল ভাসিয়ে বা ‘ফুল বিজু’ উদযাপনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ দিনের বিজু উৎসব।
১২ এপ্রিল ২০২২, ০৩:৫০ পূর্বাহ্ন
৩০ অক্টোবর ১৯৭১: মুক্তিযুদ্ধে ৯ রমজান
মুক্তিযুদ্ধে ৯ রমজান পালিত হয় ৩০ অক্টোবর। দিনটি ছিল শনিবার। অন্যান্য দিনের মতো এদিনও গণহত্যা, নির্যাতন ও নৃশংসতা অব্যাহত রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
১১ এপ্রিল ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন
আনিসুজ্জামানের তিনটি বই
আনিসুজ্জামান অধ্যাপক হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি, তাঁর সারস্বত সাধনার স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক পদে ছিলেন। তার জীবন ও কর্ম সম্পর্কে বাংলা ভাষার লেখক ও পাঠকেরা কমবেশি অবগত। এর মধ্যে প্রথমা প্রকাশন থেকে আনিসুজ্জামানের তিনটি বই প্রকাশিত হয়েছে। মরণোত্তর এসব প্রকাশনার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সাজ্জাদ শরিফ। বইগুলোর নাম: আমার অভিধান, মহামানবের সাগরতীরে ও স্মৃতির মানুষ।
১১ এপ্রিল ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
কাহলিল জিবরানের সাহিত্য ও ভালোবাসার পৃথিবী
কাহলিল জিবরান তার শিল্প ও সাহিত্যে সম্পূর্ণ নিজস্ব একটি শিল্পরীতি এবং ধারা তৈরি করেছিলেন তাতে সন্দেহ নেই। বিশেষ করে গদ্য ও কবিতা দুটো এক সঙ্গে মিশিয়ে ভাষাকে ভিন্নতায় পৌঁছে দিয়েছিলেন। জিবরান নিজে একজন চিত্রশিল্পী এবং মরমি ধারার কবি হওয়ার কারণে তার লেখালেখিতেও সেই চিন্তার ছাপ উপস্থাপিত হয়েছিল।
১০ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
রবীন্দ্র পুরস্কার পেয়েছেন আতিউর রহমান
বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান। আজ সকালে শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে পুরষ্কার তুলে দেয়া হয়।
১০ এপ্রিল ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন
আজ প্রখ্যাত শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের জন্মদিন
আজ প্রখ্যাত সাংবাদিক, শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯৭তম জন্মদিন। তিনি ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় প্রখ্যাত সাহিত্যিক রওশন আলী চৌধুরী ও এয়াকুব আলী চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন দাদাভাইয়ের নানা। তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভবানীপুর গ্রামে।
৯ এপ্রিল ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন
টিপ তুমি কথা কও
শামসুর রাহমান কবিতার টিপ নেওয়ার কথা বলেছিলেন পাঠকদের। লিখেছিলেন, ‘ছন্দ ও ছড়ায় জীবন কেটেছে/ কবিতা আমার প্রিয়/ আবীর রাঙানো শান্ত বিকেলে/ কবিতার টিপ নিও।’ কবিতার টিপ নিচ্ছে কি প্রিয় বাংলাদেশ?
৭ এপ্রিল ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
৫ অক্টোবর ১৯৭১: মুক্তিযুদ্ধে ৪ রমজান
মুক্তিযুদ্ধের ৪ রমজান পালিত হয় ২৫ অক্টোবর। দিনটি ছিল সোমবার। অন্যান্য দিনের মতো এদিনও গণহত্যা, নির্যাতন ও নৃশংসতা অব্যাহত রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
৬ এপ্রিল ২০২২, ০২:১৮ অপরাহ্ন
২৪ অক্টোবর ১৯৭১: মুক্তিযুদ্ধে ৩ রমজান
মুক্তিযুদ্ধের ৩ রমজান পালিত হয়েছিল ২৪ অক্টোবর। দিনটি ছিল রোববার। অন্যান্য দিনের মতো পবিত্র রমজান মাসের তৃতীয় দিনেও গণহত্যা, নির্যাতন ও নৃশংসতা অব্যাহত রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
৫ এপ্রিল ২০২২, ০৫:৪৫ অপরাহ্ন
ছেলেবেলার সঙ্গী লীলা মজুমদার
সাহিত্য সংস্কৃতি প্রিয় বাঙালির ছেলেবেলাকে যিনি রাঙিয়ে দিয়েছেন তিনি লীলা মজুমদার। তিনি তার সাহিত্য জীবনে আষ্টেপৃষ্ঠে গেঁথে নিয়েছেন চিরায়ত বাংলাকে। ফলত বাংলা শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক যারা, তাদের পাশাপাশি লীলা মজুমদারের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে।
৫ এপ্রিল ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন
পূর্বপুরুষের পেশায় টিকে থাকার সংগ্রাম
গরমের দিনে শীতলপাটিতে শুয়ে শরীর-মন জুড়ানোর প্রচলন বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। দেশের দক্ষিণাঞ্চলে কবে এ পেশার গোড়াপত্তন হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে এ অঞ্চলের পাটিকরদের মতে, এ পেশার কয়েক শ বছরের ইতিহাস আছে।
৫ এপ্রিল ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন
৪ এপ্রিল, ১৯৭১: মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক বৈঠক
হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে ৪ এপ্রিলের এই বৈঠকের গুরুত্ব অপরিসীম।
৪ এপ্রিল ২০২২, ০৪:১২ অপরাহ্ন
সাংস্কৃতিক নিবেদিতপ্রাণ সন্জীদা খাতুন
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তি, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সংগঠক সন্জীদা খাতুন। তিনি একজন আলোকোজ্জ্বল ও আলোকবর্তিকা। মাত্র পাঁচ বছর বয়সে তিনি রবীন্দ্রসংগীত শেখা শুরু করেন। ধীরে ধীরে সংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছেন। তিনি সংগীতের একজন নিবেদিতপ্রাণ। ছায়ানট এর মতো বৃহৎ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতাও।
৪ এপ্রিল ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
২২ অক্টোবর ১৯৭১: মুক্তিযুদ্ধে প্রথম রোজা
মুক্তিযুদ্ধে ১ রমজান ছিল ২২ অক্টোবর। দিনটি ছিল শুক্রবার। অন্যান্য দিনের মতো এদিনও গণহত্যা, নির্যাতন ও নৃশংসতা অব্যাহত রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এদিন রাজশাহীর দুর্গাপুর উপজেলার গগণবাড়িয়া গ্রামে পৈশাচিক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী।
৩ এপ্রিল ২০২২, ০৩:৪৫ অপরাহ্ন
‘ঢাকা থেকে পালানো মানুষ ও আমরা জিঞ্জিরা গণহত্যার লক্ষ্য ছিলাম’
মুক্তিযুদ্ধের ইতিহাসে জিঞ্জিরা গণহত্যা এক ভয়াবহ অধ্যায়। ২৫ মার্চ কালরাতে ভয়াল গণহত্যার ঠিক এক সপ্তাহ পর ২ এপ্রিল ভোর থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কেরানীগঞ্জের জিঞ্জিরা, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ২৫ মার্চ রাতে ঢাকা ছেড়ে পালিয়ে যাওয়া অসংখ্য মানুষ এই গণহত্যায় শহীদ হন।
২ এপ্রিল ২০২২, ০৪:২১ অপরাহ্ন
একজন ইমতিয়াজ মাহমুদ
বহুদিন ধরে বাংলাদেশ এরকম ঘটনা দেখেনি। কী ঘটনা? একজন কবির জন্য গভীর উৎকণ্ঠা আর তীব্র ভালোবাসার ঘটনা। তিনি ইমতিয়াজ মাহমুদ। থাইরয়েড-ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইমতিয়াজ, চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন, সার্জারি হবে কালকেই, এই খবরে উৎকণ্ঠিত-উদ্বিগ্ন বাংলাদেশের সাহিত্য-সমাজ। তাঁর জন্য শুভকামনায়, প্রার্থনায়, ভালোবাসায় ভরে উঠেছে ফেসবুক। খবরটা পাওয়ার পর আমি ভেবেছিলাম, উৎকণ্ঠা-দুশ্চিন্তা-উদ্বেগ কেবল আমারই, কিংবা আমার মতো আরো কয়েকজনের যারা ইমতিয়াজকে ভালোবাসেন। কিন্তু অচিরেই ভুল ভাঙলো। অসংখ্য মানুষ লিখলেন তাঁকে নিয়ে, উৎকণ্ঠা আর ভালোবাসার কথা জানালেন, আবেগভরা কথামালা গাঁথলেন, রোগমুক্তির জন্য আকুতি ও প্রার্থনা জানালেন, আরো কত কি!
২ এপ্রিল ২০২২, ০১:০০ অপরাহ্ন
অক্লান্ত এক সংস্কৃতিজন
‘কেউ যায় যুদ্ধে-কেউ যায় ভিক্ষায়’। মানুষের সামনে খোলা থাকে দুটি পথ, মাঝামাঝি থাকে না কোনো জায়গা-জমিন। সহজ পথ ভিক্ষার- কঠিন পথ যুদ্ধের-সাধনা দিয়ে যে জীবনের পণ ও পথকে শানিত রাখতে হয় প্রতিনিয়ত। যুদ্ধের জীবনেও ভিক্ষুকের খাসলত উঁকি মারে। যোদ্ধাও ইহলৌকিক লোভ-লালসায় পাল্টে ফেলে মন্ত্রের সাধন। সুযোগ-সুবিধার হাতছানি-গাড়ি-বাড়ি-প্লট-ফ্ল্যাট-বিদেশ ভ্রমণ-পদ-পদবির মোহ একদা যোদ্ধাকেও করে তোলে ভিখারি সর্দার। কিন্তু প্রকৃত যোদ্ধা এসব থোড়াই কেয়ার করে মানুষের কল্যাণে-দেশপ্রেমের প্রশ্নে-অন্যায় সুযোগ সুবিধার প্রস্তাবে দ্বিধান্বিত না হয়ে সংকীর্তন করে কেবলই সত্যের-নৈতিকতার-সর্বপ্রাণের মঙ্গলসাধনার-সংস্কৃতির স্বভাবজ প্রাণ প্রবাহে নিজেকে করে উৎসর্গিকৃত এক প্রাণ, হাসান আরিফ ছিলেন সেইরকম যোদ্ধার প্রতিভূ-অক্লান্ত এক সংস্কৃতিজন।
২ এপ্রিল ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন