পৃথিবীতে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে কবিরা: কামাল চৌধুরী

সত্তরের দশকের কবি কামাল চৌধুরী। ১৯৫৭ সালের ২৮ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয় করা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আহমদ হোসেন চৌধুরী ও মা বেগম তাহেরা হোসেনের ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।
২৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: মোহাম্মদ আবদুল গাফফার হালদার,বীর উত্তম

মুক্তিযুদ্ধে মোহাম্মদ আবদুল গাফফার হালদার ছিলেন মন্দভাগ সাব সেক্টরের কমান্ডার। পরে তিনি কে ফোর্সের অধীনে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার নিযুক্ত হন। মুক্তিযুদ্ধে অসাধারণ নেতৃত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ১৭।
২৭ জানুয়ারি ২০২২, ০১:১৮ অপরাহ্ন

রাধা বিনোদ পাল: আজও যে বাঙালিকে কৃতজ্ঞচিত্তে সম্মান জানায় জাপানিরা

কুষ্টিয়ার প্রত্যন্ত শালিমপুর গ্রামের রাধা বিনোদ পালের ভাস্কর্য আজ সদর্পে দাঁড়িয়ে জাপানের কিয়োটো শহরে। কেবল ভাস্কর্যই নয় তার নামে আছে রাস্তা, গড়া হয়েছে জাদুঘর। তার নামে আছে রাজধানী টোকিওতে সুপ্রশস্ত রাজপথ। সম্রাট হিরোহিতো তাকে ভূষিত করেছেন জাপানের সর্বোচ্চ সম্মাননা ‘কোক্কা কুনশোও’ পদকে।
২৬ জানুয়ারি ২০২২, ০৪:১৭ অপরাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: এ জে এম আমিনুল হক,বীর উত্তম

মুক্তিযুদ্ধে এ জে এম আমিনুল হক ছিলেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ১৩।
২৬ জানুয়ারি ২০২২, ০২:১১ অপরাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: মোহাম্মদ রফিকুল ইসলাম,বীর উত্তম

মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন মোহাম্মদ রফিকুল ইসলাম ছিলেন ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ১১।
২৪ জানুয়ারি ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

ঢাকায় নেতাজী সুভাষচন্দ্র বসু

‘নেতাজী’। তিন অক্ষরের এই পদবীটা ব্রিটিশ সাম্রাজ্যের মসনদ কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিৎস উইলিয়াম হল থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে তিনি হয়েছিলেন চতুর্থ অথচ ইংরেজ প্রশাসনের চাকরি করবেন না বলে নিয়োগপত্র পাওয়ার পরই পদত্যাগ করেছিলেন সুভাষচন্দ্র বসু। ফিরে আসেন ভারতে। যোগ দেন স্বাধীনতার সংগ্রামে। 
২৩ জানুয়ারি ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন

ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও আমাদের সাহিত্য

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের প্রধান স্তম্ভের একটি। কিন্তু, স্তম্ভটি নিয়ে আলোচনার ভাগ অনেকাংশেই কম। আয়তন ও বিস্তারে সম্ভবত লেনিন আজাদের, 'ঊনসত্তরের গণঅভ্যুত্থান: রাষ্ট্র, সমাজ ও রাজনীতি' সবচেয়ে বড় কাজ।
২৩ জানুয়ারি ২০২২, ০১:২২ অপরাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

১১টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পুরস্কার পাচ্ছেন ১৫ জন। 
২৩ জানুয়ারি ২০২২, ০১:১০ অপরাহ্ন

আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে ‘আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা ২০২২’র আয়োজন করা হয়েছে।
২১ জানুয়ারি ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: আবু তাহের মোহাম্মদ হায়দার, বীর উত্তম

মুক্তিযুদ্ধে আবু তাহের মোহাম্মদ হায়দার প্রথমে ছিলেন ২ নম্বর সেক্টরের সহ-অধিনায়ক। পরে ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও নেতৃত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ১৬।
২০ জানুয়ারি ২০২২, ০২:১৫ অপরাহ্ন

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন কাজী আনোয়ার হোসেন

চিরনিদ্রায় শায়িত হলেন ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। আজ দুপুর পৌনে ৩টায় বনানী কবরস্থানে মায়ের কবরে তার দাফন্ন সম্পন্ন হয়। এর আগে সেগুনবাগিচা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারি ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

কৈশোর-তারুণ্য রাঙানো ‘সেবা’

ঠিক ৩ দশক আগের কথা। সময়টা ১৯৯২ থেকে ১৯৯৭। সবে কৈশোরে পা দেওয়া স্কুলের শিক্ষার্থী একদল ছেলে-মেয়ে উত্তেজনা নিয়ে বসে থাকে, কবে বের হবে ‘তিন গোয়েন্দা’র নতুন বই। তাদের কল্পনা জুড়ে কিশোর, মুসা, রবিন।
২০ জানুয়ারি ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ন

একজন কাজী আনোয়ার হোসেন ও অমর সৃষ্টি ‘মাসুদ রানা’

গত শতকের ষাটের দশকের মধ্য ভাগ থেকে যার যাত্রা শুরু; আশি হয়ে নব্বইয়ের দশকে এসে যা জনপ্রিয়তায় পূর্ণতা পায়। একবিংশ শতকে এসেও সে জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। সেই মাসুদ রানার জয় দশকের পর দশক ধরে। কেবল কি মাসুদ রানা? কুয়াশা থেকে রহস্যপত্রিকা; সবকিছুতেই জড়িয়ে একজন; তিনি কাজী আনোয়ার হোসেন।
২০ জানুয়ারি ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

রণক্লান্ত অ্যাডগার অ্যালান পো

লেখকদের জীবনেও কি দুঃখকষ্ট থাকে? এই প্রশ্ন করলে বেশিরভাগ মানুষই জানা উত্তর ঘুরপাক খাবে। সবারই ধারণা লেখক মানেই বিত্ত, বৈভবে চলা মানুষ। তার জীবনে দুঃখকষ্ট নেই। তিনি আনন্দ, উল্লাস, উৎসবে জীবনযাপন করেন। পাঠকের এই ধারণা বা মিথ হয়ে যাবে অ্যাডগার অ্যালান পো সম্পর্কে জানলে।
১৯ জানুয়ারি ২০২২, ০২:২৮ অপরাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: হারুন আহমেদ চৌধুরী, বীর উত্তম

মুক্তিযুদ্ধে হারুন আহমেদ চৌধুরী ছিলেন অগ্রভাগের সৈনিক। তার অসামান্য নেতৃত্বে কাপ্তাই থেকে গড়ে উঠেছিল প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ১৫।
১৯ জানুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন

চলে গেলেন 'মাসুদ রানা'র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন

বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র স্রষ্টা এবং সেবা প্রকাশনীর প্রকাশক কাজী আনোয়ার হোসেন আর নেই। আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।
১৯ জানুয়ারি ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

যেহেতু তুমি ভদ্রলোক

খেলার মাঠে দুধভাত। তখন তুমি খুব ভালো। এখন তুমি ভদ্রলোক- হবেই তুমি বঞ্চিত তোমার আবার কীসের শোক? তুমি তো এক ভদ্রলোক?  
১৮ জানুয়ারি ২০২২, ০৬:১১ অপরাহ্ন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: শহীদ খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া, বীর উত্তম

মুক্তিযুদ্ধে শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ছিলেন ৪ নম্বর সেক্টরের জামালপুর সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড। পরবর্তীতে তিনি এই সাব সেক্টরের কমান্ডারও হয়েছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অসীম আত্মত্যাগের জন্য তাকে বীরত্বের স্বীকৃতিসূচক বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। তিনি মুক্তিযুদ্ধে একমাত্র বেসামরিক শহীদ মুক্তিযোদ্ধা যিনি বীর উত্তম খেতাব পেয়েছেন। বীরউত্তম খেতাবে তার সনদ নম্বর ১৪।
১৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন

চলে গেলেন বাঙালির শৈশবের স্রষ্টা নারায়ণ দেবনাথ

বাঙালির শৈশব আর কৈশোরের পুরোটা জুড়ে তিনি। তার গড়া চরিত্রের সঙ্গেই বেড়ে উঠা শিশু কিশোর পাঠকের। হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল থেকে ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায়সহ অসংখ্য বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা ছিলেন তিনি।
১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন

আত্মকেন্দ্রিক সমাজ ও শাঁওলী মিত্রের চিন্তা

বরেণ্য নাট্যব্যক্তিত্ব শাঁওলী মিত্র গতকাল ১৬ জানুয়ারি প্রয়াত হয়েছেন। প্রথিতযশা এই নাট্যব্যক্তিত্ব নাট্যক্ষেত্রে বিশেষভাবে পরিচিতি পেয়েছিলেন ‘নাথবতী অনাথবৎ’ নাটকে অভিনয়ের মাধ্যমে। এই নাটকের রচয়িতাও ছিলেন তিনি। তারপর থেকেই নাট্যঙ্গনে তার অবিরাম পথচলা।
১৭ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ অপরাহ্ন